এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
সেতাউর রাহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের প্রাণকেন্দ্র কানসাট বাজারের ঘাট থেকে কলাবাড়ি পর্যন্ত রাস্তাটি খাল খন্দে ভরা এবং ভেঙে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে চরম ভোগান্তিতে আম চাষী ও ব্যবসায়ীরা ।
এখন চলছে আমের ভরা মৌসুম জেলার বিভিন্ন প্রান্ত থেকে কানসাট বাজারে বিক্রি করতে আসা আম চাষীরা চরম বিপাকে পড়েছে । গত কয়েকদিন প্রতিনিয়ত আম বোঝায় ভ্যান, চার্জার গাড়ী উল্টে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।
গুয়াবাড়ি চাঁদপুরের আম চাষী আসরাফ আলী ক্ষোভের সাথে জানান, এই রাস্তা দিয়ে আম আনতে এত কষ্ট হবে জানলে আমি বিক্রি করতে আসতাম না। একটা মানুষের জীবনে আযর কত কষ্ট সহ্য করতে হবে!
ওমরপুর গ্রামের বাবুল আকতার বলেন করোনার ক্রান্তিকালে আমেরেক দুরবস্থা তাছাড়া আম পরিবহনের চরম কষ্টের শিকার হতে হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।
আম ব্যবসায়ী রায়হান আলী জানান, রাস্তাটি ভেঙ্গে খাল খন্দরে পরিণত হয়ে গেছে। ভাঙ্গা রাস্তার কারণে আম চাষিরা আড়োতে আম নিয়ে আসতে চায় না। তাছাড়া ব্যাপারীরা ঘরে থাকতে চায় না ঠিকমতো আম না পাওয়ার কারণে। মানুষ বাইরে প্রতিমানে ২০০ টাকা কম হলেও অন্য জায়গায় আম বিক্রি করে চলে যাচ্ছে এখানে আসতে চাচ্ছেনা।
রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে আমাদের পথে বসে যাওয়ার মত অবস্থা হয়েছে। আমাদের প্রাণের দাবী ভাঙ্গা রাস্তাটি ইট দিয়ে হলেও চলাচল উপযোগী করা হউক।
শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হারুন আর রশীদ জানান, রাস্তার উন্নয়ন মূলক কাজের টেন্ডার হয়ে আছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে জরুরী ভাবে তাগিদ দেয়া হয়েছে। রাস্তার উন্নয়নমূলক কাজ দ্রূত শেষ করার জন্য প্রচন্ডভাবে তাগিদ দেওয়া হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au