খেলাধুলা

এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে

  • 8:37 am - June 22, 2021
এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে

খেলা: কোপা আমেরিকায় শেষ আট নিশ্চিতের লক্ষ্যে কাল মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে মেসি ঝলক দেখেছে ফুটবল বিশ্ব। প্যারাগুয়ের বিপক্ষেও চমক দেখাতে মাঠে নামবেন আলবিসেলেস্তে তারকা। কাভানি-সুয়ারেজদের সাথে জিতে ‘এ’ গ্রুপের টেবিল টপার এখন মেসিরা।

গেল ম্যাচে মাঠে নামা প্যারাগুয়ের একাদশের আটজনেরই আছে আর্জেন্টিনার ক্লাবে খেলার অভিজ্ঞতা। আলবিসেলেস্তেদের বিপক্ষে তাই আগের একাদশই মাঠে নামাতে পারেন এদুয়ার্দো বেরিজ্জো।

অন্যদিকে, একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম আর্জেন্টিনারও। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। তবে তাদের হারাতে পারলে শেষ আটের পথে পা বাড়াবে প্যারাগুয়ে।

র‌্যাংকিং টেবিলে আর্জেন্টিনার চেয়ে ২৭ ধাপ পিছিয়ে প্যারাগুয়ে। তাতে কি! শেষ চার ম্যাচে তাদের সাথে জয় নেই লিওনেল স্কালোনির দলের। তিনটি ম্যাচ হয়েছে ড্র, যে ম্যাচে আর্জেন্টিনার হার সেই ম্যাচে আবার খেলেননি দলের সেরা তারকা মেসি। এবার কি প্যারাগুয়ে বাধা পেরোতে পারবে আর্জেন্টিনা, সে প্রশ্নই সবার মনে বারবার ঘুরপাক খাচ্ছে।

এদিকে, গ্রুপ ‘এ’-র আরেক ম্যাচে রাত ৩টায় উরুগুয়ের প্রতিপক্ষ চিলি। শিরোপার রঙ-গন্ধ-স্বাদ ভুলতে বসা কোপা আমেরিকার রেকর্ড উইনাররা আসর শুরু করেছে হার দিয়েই। এবার লক্ষ্য ঘুরে দাঁড়ানো।লুইস সুয়ারেজ আর এদিনসন কাভানিকে আক্রমণে রেখে একাদশ সাজাবেন অস্কার তাভারেজ। ডিফেন্ডে মাতিয়াস ভিনার জায়গায় মার্তিন কাসেরেস আর মিডফিল্ডার লুকাস তোহেইরার বদলে দেখা যেতে পারে ব্রায়ান ওকেম্পোকে।

অন্যদিকে চিলির লক্ষ্য দ্বিতীয় জয়। মাঠে তারা নামতে পারে গেল ম্যাচের উইনিং ইলেভেন নিয়েই।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au