সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিধানিক দল অবৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতা এবং ২ জন পতিতা ব্যবসা পরিচালনাকারী’কে হাতেনাতে গ্রেফতার করেছে।
র্্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলালের বাজার গ্রামস্থ মোঃ হুমায়ুন কবিরের মেয়ে জোবাইদা খাতুন এবং মোঃ মোস্তফা আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৩৮)কে আটক করা হয়।
এসময় জোবেরা খাতুনের বসত বাড়ীর উত্তর ভিটির দক্ষিন দুয়ারী টিনের ঘরে অভিযান পরিচালনা করে বৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতাকেও আটক করে।
আটক পতিতারা হচ্ছে চট্রগ্রাম ইপিজেড সিএমপি ফ্রিপোর্ট বন্দর টিলার মৃত রুস্তম আলীর মেয়ে মোছাঃ নুপুর (২১) , টাঙ্গাইল জেলার মির্জাপুর ত্রিমহনের মোঃ আশেক আলী মেয়ে মোছাঃ আশামনি (১৯), এবং মোসাঃ রহিমা খাতুন (২৫), ভোলা জেলার হাজারীবাগে খেজুরগইছ্যা গ্রামের মোঃ সিদ্দিক আলীর মেয়ে মোছাঃ রহিমা খাতুন (২৫) ।