ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের: মেম্বারপ্রার্থী আবুল হোসেন
কালীগঞ্জ প্রতিনিধি
আসন্ন বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ: আবুল হোসেন অত্র এলাকার সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবুল হোসেন সৎ যোগ্য নীতিবান ও জনদরদী মানুষ। তিনি সকলের কাছে টিউবওয়ের মার্কায় ভোট চান।

টিউবওয়ের মার্কায় ভোট চান আবুল হোসেন
এ বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন বলেন, ৪ নং ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ তারা যেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের ভূমিকা পালন করেন।
তিনি বলেন, আমার অনুরোধ আপনারা ভোট তাকেই দিবেন যে কিনা নিঃস্বার্থভাবে আপনার উপকারে আসবে এবং আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, আমি বাহাদুরসাদীর ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এ জন্য অত্র এলাকার সকলের কাছে ভোট ও দোয়া কামনা করছি।
নতুন সময়/টিআই