শিক্ষা

নিজ দেশে ফিরে গেলেন ১১০ আফগান শিক্ষার্থী

  • 9:53 am - June 07, 2020
নিজ দেশে ফিরে গেলেন ১১০ আফগান শিক্ষার্থী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ পড়তে আসা আফগানিস্তানের ১১০ শিক্ষার্থী করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিজ দেশে ফেরত গেছেন।

শনিবার (৬ জুন) সকাল ১০টা ১৩ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাবুল এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জামান জানান, ‘কাবুল এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ (শনিবার) সকাল ১০টা ১৩ মিনিটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১১০ শিক্ষার্থী বাংলাদেশ ত্যাগ করেন। আমাদের শিডিউল ফ্লাইটগুলো এখন বন্ধ আছে। তবে স্পেশাল রিকমেন্ডেশনে ও সরকারি আদেশে আন-শিডিউল ফ্লাইট যাচ্ছে।’

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আন্তর্জাতিক বিমান চলাচল গত দুই মাস ধরে বন্ধ রাখা হয়েছে। এরপরেও শিক্ষার্থীদের ইচ্ছায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন।

তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতির কারণে যে শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যেতে চাচ্ছেন আমরা তাদের দেশের সরকারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করছি। করোনা সংক্রমণের কারণে ঝুঁকি এড়াতে আমাদের ১১০ আফগান শিক্ষার্থী আজ (শনিবার) সকালের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন। বিশ্ববিদ্যালয় ও আফগান সরকার এ ফ্লাইট খরচের ব্যবস্থা করেছে।’

জানা গেছে, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ে ‘বর্তমানে যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, আফগানিস্তান ও ভুটানসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। আফগানিস্তানে শিক্ষার্থীরা ছাড়াও যারা যারা নিজ দেশে ফিরে যেতে চাই তাদের নামের তালিকা করা হয়েছে। সেসব দেশের সরকারের সাথে কথা বলার মাধ্যমে বিশেষ ফ্লাইটে তাদেরও পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে যাত্রা শুরু করে। এ অঞ্চলে এটিই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক পর্যায়ে নারীদের শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au