ঘটনা প্রবাহ

সাপাহারে বৃদ্ধ পিতার জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

  • 7:15 am - June 14, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে তানেস আলী নামে শতবর্ষ বয়সী এক বৃদ্ধ পিতার ৮০ শতক জমি কৌশলে নিজ নিজ নামে রেজিস্ট্রি এবং আরও ১ শতক জমি বিক্রি করে চিকিৎসার জন্য রাখা টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জবই গ্রামে।

গত ১১ এপ্রিল তানেস আলীকে করোনা টিকা দিতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সাপাহার রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে ৮০ শতক জমি রেজিস্ট্রি করে নেয় তাঁর দুই ছেলে মোস্তাকিম ও মোকলেছুর।

তানেস আলীর মেয়ে মরিয়ম জানান, আমরা ২ ভাই ৪ বোন। মা মারা যায় প্রায় ১৩ বছর আগে। মায়ের মৃত্যুর পর বার্ধক্যের ভারে নয়ে পড়েন বাবা। এমতবস্তায় বাবার দেখাশুনা করার জন্য আমি স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার নামীয় ৮০ শতক জমি চাষাবাদ করে ভরণপোষণ খরচ যোগাতাম। পরবর্তীতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন বাবা।

চিকিৎসা খচর যোগাতে তাঁর নামীয় এক শতক জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। সব ভাই-বোনদের সিদ্ধান্তে জায়গা বিক্রি করার পর ৪৫ হাজার টাকা জমা রাখা হয় বড়ো ভাই মোস্তাকিমের কাছে। এ পর্যন্ত বাবার চিকিৎসার জন্য খরচ করা হয়েছে ৫ হাজার টাকা। বাকি ৪০ হাজার টাকা জামা থাকে বড়ো মোস্তাকিমের কাছে। বর্তমানের ওই জমানো টাকা থেকে বাবার চিকিৎসার জন্য টাকা চাইতে গেলে দিবো দিচ্ছি বলে তালবাহানা শুরু করছে বড়ো মোস্তাকিম। বিষয়টি জানানো হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে, তাতেও কোন লাভ হয়নি।

এরই মধ্যে জানতে পারি বাবার ভরণপোষণের জন্য রাখা ৮০ শতক জমি বড়ো ভাই মোস্তাকিম ও ছোট ভাই মোকলেছুরের যোগসাজশে কৌশলে নিজ নিজ নামে রেজিস্ট্রি করে নিয়েছে। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারি গত ১১ এপ্রিল বাবাকে করোনা টিকা দিতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে ৮০ শতক জমি রেজিস্ট্রি করে নেয় দুই ভাই।

মরিয়ম আরও বলে, আমার স্বামীর কিছুটা মানসিক সমস্যা আছে, আয় রোজগার করতে পারেনা তার উপর বাবাও অসুস্থ তাঁরও মানসিক সমস্যা দেখা দিয়েছে। বাবার জমিটুকু চাষাবাদ করে কোন রকম সংসার চালাতাম। বর্তমানে সেটাও ভাইয়েরা লিখে নিয়েছে। আমি একা একটা মহিলা মানুষ সংসার খরচ চিকিৎসা খরচ চালাবো কি করে। তাছাড়া অন্যায় ভাবে বাবার সম্পত্তি দুই ভাই লিখে নিয়ে ৪ বোনকে বঞ্চিত করেছে। আমি এর ন্যায্য বিচার দাবী করছি।

অভিযুক্ত বড়ো ছেলে মোস্তাকিমের সাথে এবিষেয় কথা বলার জন্য গেলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠো ফোন ব্যবহার না করায় ফোনেও যোগাযোগ করা সম্ভব্য হয়নি। তবে কথা হয় ছোট ছেলে মোকলেছুরের সাথে, তিনি ৮০ শতক জমি দুই ভাইয়ের নামে রেজিস্ট্রির কথা স্বীকার করে বলেন, বাবা অামাদের কষ্টের কথা শুনে দুই ভাইকে ৮০ শতক জমি লিখে দিয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ টাকাও হবেনা।

কিন্তু এরআগে দুই বোনকে ২ শতক করে ৪ শতক বাড়ির জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে যার অানুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। আরও কিছু জমি বাবার নামে রয়েছে সেখান থেকে অন্য দুই বোনকে দিতে পারবে। জমি বিক্রির টাকা আত্মসাৎ প্রসঙ্গে মোকলেছুর বলেন, টাকা বড়ো ভাইয়ের কাছে জমা আছে এবং বাবার সমস্ত চিকিৎসা খরচ সেখান থেকেই করা হচ্ছে।

দলিল লেখক আবু মুসা জমি রেজিস্ট্রির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১১ এপ্রিল আমাদের সেরেস্তায় উক্ত ৮০ শতক জমির দলিল সম্পাদন করা হয়েছে এবং মোস্তাকিম ও মোকলেছুরের নামে জমি রেজিস্ট্রি সম্পূন্ন হয়েছে।

এবিষয়ে শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকি বলেন, টাকার বিষয়ে আমি জানি, তাকে চিকিৎসার জন্য টাকা ফেরত দিতে বললে দিবো দিচ্ছি করে কিন্তু দেয়না। আর জমি রেজিস্ট্রি করে নেয়ার কথা আমি শুনেছি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে মুঠো ফোনে কথা হলে, তিনি জানান, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au