ঘটনা প্রবাহ

আশাশুনিতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে আবার ও জুয়া সম্রাট শহীদুল ও সিরাজের রমরমা জুয়ার আসর

  • 2:56 pm - June 03, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি :আশাশুনিতে স্বাস্থ্য বিধি ও সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে শতাধিক লোকের সমাগম ঘটিয়ে শ্রীউলা ও প্রতাপনগর সিমান্তবর্তী কোলা ভাঙ্গন কুলে রমরমা জুয়া ও মাদকের আসর চলছে। পরিবেশ রক্ষার্থে গ্রামবাসী বাধা দিলে কুখ্যাত জুয়া সম্রাট শহিদুল ও সিরাজুল ইসলাম বলেন জুয়া চলছে তো চলবেই। আমরা সবকিছু ম্যানেজ করে চালাচ্ছি সাংবাদিক লিখতে পারে কিন্তু হাতকড়া তো পড়াতে পারে না। সুতরাং আপনাদের যা লেখার তা লিখুন আমরা আমাদের মতো খেলা চালিয়ে যাব। তাদের এই দাম্ভিকতার খুটির জোর কোথায় এলাকাবাসীসহ সচেতন মহল জানতে চাই।

সরেজমীনে গেলে অসংখ্য মৎস্য ঘের ব্যবসায়ী ও এলাকার সহজ সরল ধর্মপ্রাণ ব্যক্তিরা জানান শ্রীউলা ইউনিয়নের ৯০দশকের সাবেক চেয়ারম্যান এড. জহুরুল হকের ছেড়ে চলে যাওয়া মৎস্য ঘেরের একটি পরিত্যাক্ত স্থনে জুয়া সম্রাট শহীদুলের নিজস্ব অর্থায়নে ঘর নির্মান করে ফিল্মিষ্টাইলে জুয়া ও মাদকের কারবার অব্যহত আছে।

হিজলিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজুল ও কোদন্ডা গ্রামের মাফিয়া গ্রুপের অন্যতম নেতা জুয়াসম্রাট শহীদুল রমরমা জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। এ ছাড়া ওই আসরে জুয়া চলাকালীন সময়ে জুয়াড়ীদের মনোরঞ্জন করার জন্য একটি পক্ষ নারী ও মাদক যোগান দিচ্ছে। এমন জঘন্ন কর্মকান্ডে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাড়িয়েছে।

এর ফলে এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাস্তানীর আশাংকা করছে এলাকার মানুষ। তারা আরও বলেন জুয়াসম্রাট শহীদুল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে নত্তকী এনে পুইজালা হাড়িয়ার হাট, খাজরার বালুরমাঠ ও শোভনালীর সিংহের মাঠসহ উপজেলার বিভিন্ন গ্রামে অশ্লিল নৃত্য, মাদক, জুয়া পরিচালনা করে সে কাল টাকার পাহাড় গড়ে তুলেছে।

কুখ্যাত এ অসৎ, দূনীতিবাজ, ব্লাকমেইলকারী শহিদুল ও সিরাজুল এখন ধরাকে সরাজ্ঞান করছে না বলে তারা জানিয়েছেন। তাদের এসকল সমাজ বিরোধী কার্যকলাপে উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে। সবমিলে এলাকার মানুষ প্রশাসনের কর্মকর্তাদের নিকট এ জঘন্য ঘৃনিত মানুষ নামের এসকল সমাজবিরোধী ব্যক্তিদের দুষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au