ঘটনা প্রবাহ

ফেসবুকে সাংবাদিক সমাজকে ‘কুত্তা’ বলায় কুষ্টিয়া মডেল থানায় এজাহার

  • 9:54 am - June 03, 2021

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া ভোলানাথ লেনে গত ১ জুন বিকাল ৬:২৩ টায় ভয়েজ অব কুষ্টিয়া নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে ইবি থানার

পাটিকাবাড়ির নলকুলা গ্রামের মুন্সী মকলেসুর রহমানের ছেলে মুন্সী শাহিন আহমেদ জুয়েল সাংবাদিক সমাজকে ‘কুত্তা সাংবাদিক’ বলে সাংবাদিকদের হেয়vপ্রতিপন্ন করে। সাংবাদিকতার মতো মহান পেশাকে কলংকিত করতে জনৈক শাহিন আহমেদ জুয়েল নিজ কন্ঠে সাংবাদিকদের ‘কুত্তা’ বলে আখ্যায়িত করে।

যা তথ্য প্রযুক্তির উন্মুক্ত জগতে দেশ বিদেশে প্রচারিত হওয়ায় সাংবাদিক মহল
পেশাগতভাবে দারুন ভাবে ক্ষতিগ্রস্থ এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। সাংবাদিককে জাতির বিবেক ও রাষ্ট্রের ফোর্থ ষ্টেট খ্যাত সাংবাদিকতার গর্বিত একজন সদস্য হিসাবে আমি উক্ত প্রচারিত সংবাদে সংক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া মডেল থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে এজাহার দাখিল করছি বলে দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, বিএমএফ
টেলিভিশন ও জাতীয় দৈনিক মার্তৃভূমির খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য, কুষ্টিয়া
জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম ওয়ালিদুজ্জামান শুভ জানান।

মামলায় দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য সালমান শাহারিয়ার
রাজু, দৈনিক আরশীনগর পত্রিকার সহ-সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য রাকিবুল হাসান, দৈনিক মুক্তির বার্তার সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য চাঁদ আলী তাদের নিজ নিজ মোবাইলে উক্ত ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এই লাইভ দেখেছেন
এবং শুনেছেন বলে স্বাক্ষ্য প্রদান করেন।

মামলার সাথে ফেসবুকে প্রচারিত লাইভের সিডি ও প্রিন্ট কপি প্রদান করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, আমি
এজাহার পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত জাতীয় নির্বাচনের সময় সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামে কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির বিপক্ষে বিএনপির প্রার্থী জাকির সরকারের পক্ষে ভোটারদের মাঝে টাকা
বিতরন কালে ব্যাগভর্তি টাকা সহ স্থানীয় জনগনের গণধোলাইয়ের শিকার হয়ে কুষ্টিয়া শহরে পালিয়ে আসে শাহিন আহমেদ জুয়েল।

এছাড়াও তার বিরুদ্ধে বিদেশে চাকুরি দেওয়ার নামে অনেকের কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।কুষ্টিয়া মডেল ও ইবি থানায় কমপক্ষে ১০/১৫টি মামলার আবেদন পড়ে আছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au