ঘটনা প্রবাহ

জয়পুরহাটে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়ি দখলের হুমকির অভিযোগ

  • 9:42 am - June 01, 2021

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ করেন এক ভূক্তভোগী নারী। একই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী পারভীন বেগম ওই গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে সাইদুর রহমানকে দাদন ব্যবসায়ী উল্লেখ করে পারভীন এ অভিযোগ করেন।

পারভীন বেগম জানান, সাইদুর রহমান বেশ কিছু দিন আগে তার স্বামী আব্দুর রাজ্জাককে প্রতি মাসে লাখে ১২ হাজার টাকা সুদে মোট ৮ লাখ টাকা দেন। সেই টাকার সুদ দিতে গিয়ে রাজ্জাক দেউলিয়া হয়ে গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন। ‘সাইদুর এখন আমার বাড়ি দখল করার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন, এ অবস্থায় আমার ২ নাবালক পুত্র সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ বলেও অভিযোগ করেন পারভীন।

দলিল ও প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে তিনি বলেন, গত ২০১৪ সালের ১৫ অক্টোবর রাজ্জাক একই গ্রামে থাকা তার নিজ সম্পত্তির উপর একটি আধাপাকা বাড়ি ও আশপাশের ভিটাসহ মোট ১৯ শতক জমি (দলিল নং-৭৪৮৬, মৌজা- সুন্দরপুর, জেএল-১৩২, এমআরআরঃ সাবেক-৭১, হাল-৮৮, আরএস-১৩৯) তাকে ও তার দুই নাবালক সন্তানকে রেজিষ্ট্রি দলিল মূলে লিখে দেন।

স্বামী আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে এমনিতেই দুই সন্তানসহ নিজের ভরন-পোষনের কোন ব্যাবস্থা না থাকায় দূর্বিসহ জীবন-যাপন করছেন। এমন পরিস্থিতিতে দাদন ব্যবসায়ী সাইদুর এই বাড়িটি এখন নিজের দাবী করে প্রায় প্রতি দিনই তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, সাইদুর তার ভাড়াটে লোক দিয়ে রাতেও বাড়ির দরজায় ধাক্কা দিয়ে হুমকি-ধামকি দিচ্ছেন। এতে দুই অবোধ শিশু-কিশোর সন্তানকে নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও পারভীন অভিযোগ করেন।

এ নিয়ে সরেজমিনে তথ্য অনুসন্ধ্যানে দেখা যায়, পূর্বে ২০১৪ সালের ১৫ অক্টোবর রাজ্জাক যে সম্পত্তি তার স্ত্রী ও দুই ছেলেকে দলিল মূলে লিখে দেন, ওই একই সম্পত্তি ২ বছর গত ২০১৬ সালে তা সাইদুরকেও লিখে দেন যা আইনত অগ্রাহ্য হবে বলে স্থানীয়রা জানান।

একই গ্রামের আলমাস হোসেন, আবুল কালাম, মোকাব্বরসহ এলাকাবাসীদের অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ বছর আগে রাজ্জাক তার স্ত্রী ও ২ সন্তানকে জমি লিখে দেন। কিন্তু সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাজ্জাক ভয়ে ওই সম্পত্তি সাইদুরকে দলিল করে দিয়ে গোপনে বিদেশ চলে যান। এখন রাজ্জাকের স্ত্রী ও তার ২ নাবালক সন্তানকে বাড়ি ছাড়ার জন্য হুমকি দিচ্ছে।

এ নিয়ে কথা বলতে অভিযুক্ত সাইদুরের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের অনৈতিক সুবিধা দেওয়র ইঙ্গিত করে তার কাছে যাওয়ার প্রস্তাব দেন।

এ ব্যাপারে স্থানীয় আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু বলেন, ‘ ওই এলাকায় চড়া সুদে অনেকে দাদন ব্যবসা করছেন বলে মৌখিক অভিযোগ পেয়েছি, এ কারনে সামজিক অস্থিরতা বাড়ছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au