আন্তর্জাতিক

করোনার ভ্যারিয়েন্টগুলোর নতুন নাম দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • 6:44 am - June 01, 2021

নতুন সময় ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণের একটি নতুন পদ্ধতির ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী সংস্থাটি এখন থেকে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতীয় ভ্যারিয়েন্ট বোঝাতে গ্রিক অক্ষর ব্যবহার করবে। এ খবর বিবিসি বাংলা’র। সে অনুযায়ী এখন থেকে যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের নাম হবে আলফা, দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের নাম বেটা আর ভারতীয় ভ্যারিয়েন্টের নাম হবে ডেল্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এর ফলে এসব ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা সহজ হবে এবং নাম থেকে কিছুটা হলেও কলঙ্ক দূর হবে।

করোনাভাইরাসের ভ্যারিয়েন্টগুলো যে দেশে চিহ্নিত হয়েছিলো সে দেশের নামেই এতদিন সেগুলোকে চিহ্নিত করা হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথমবার ভ্যারিয়েন্টগুলোর আনুষ্ঠানিক একটি নাম দিলো। এর আগে গত অক্টোবরে বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্ট ভারতে চিহ্নিত হওয়ার পর এর প্রচলিত নাম হয়ে যায় ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ যা নিয়ে তীব্র সমালোচনা করে ভারত সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল হেড মারিয়া ভ্যান কারখভ টু্‌ইট করে বলেছেন, ‘ভ্যারিয়েন্ট চিহ্নিতকরণ কিংবা রিপোর্টিংয়ের ক্ষেত্রে কোন দেশকেই কলঙ্কিত করা উচিৎ নয়।’ একই সাথে ভ্যারিয়েন্ট নিয়ে ব্যাপক মনিটরিং এবং এর বিস্তার রোধে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত শেয়ার করার আহবান জানান তিনি।

ভ্যারিয়েন্টগুলোর নামের তালিকা ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেয়া হয়েছে। তবে এগুলো বৈজ্ঞানিক নামের স্থান নেবে না। আবার যদি ভ্যারিয়েন্টের সংখ্যা ২৪ পেরিয়ে যায় তাহলে গ্রিক অক্ষর আর দেয়া যাবে না। সেক্ষেত্রে নামকরণের নতুন পদ্ধতি ঘোষণা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মারিয়া ভ্যান কারখভ বলেন, ‘আমরা বি.১.৬১৭.২ নাম পরিবর্তনের কথা বলছি না। কিন্তু চেষ্টা করছি যাতে সবাইকে আলোচনায় সহায়তা করা যায়। যাতে সহজে প্রকাশ্যে বিষয়গুলো নিয়ে কথা বলা যায়।’

এদিকে, সোমবার (৩১ মে) এক বিজ্ঞানী যুক্তরাজ্য সরকারকে সতর্ক করে বলেছে, দেশটি করোনার তৃতীয় ঢেউয়ের প্রথম পর্যায়ে আছে যার কিছুটা আসতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট অর্থাৎ ডেল্টা থেকে। করোনার এই ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট অর্থাৎ আলফার চেয়ে দ্রুতগতিতে ছড়ায় বলে ধারণা করা হয়।

অন্যদিকে, ভিয়েতনাম আবার এই দুই ধরণের সমন্বয়ে তৈরি হওয়া একটি ধরণ চিহ্নিত করার কথা জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এটা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে এবং তিনি এটিকে ‘খুব বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au