নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতুমীর কলেজ ছাত্রদল দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজ মাগরিব বাদ মহাখালী গাউছুল আজম জামে মসজিদে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এজিএম শামসুল হক শামসুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ভিপি হানিফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ভিপি শাহিন,বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল খান শাহিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ওমর ফারুক কাওসার, মাহমুদুল হাসান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, মারুপ এলাহী রনি, মাহাবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাহাবুব।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল।
দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করা হয়।