আন্তর্জাতিক

গোপনে বাগদত্তা সিমন্ডসকে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • 6:46 am - May 30, 2021

নতুন সময় ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠানটি ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে হয় বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। এ খবর বিবিসি বাংলা’র। শনিবার (২৯ মে) বরিস জনসনের খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়।

এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইট করে বলেছেন, ‘আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন।’ নর্দার্ন আয়ার‍ল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টার টুইটারে তাদেরকে ‘বিশাল অভিনন্দন’ জানিয়েছেন।

রোববার (৩০ মে) দ্য মেইলের খবরে বলা হয়, অনুষ্ঠানটিতে ত্রিশজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারিকালীন নিয়ম অনুযায়ী কোন অনুষ্ঠানে অতিথির সর্বোচ্চ সংখ্যাই হচ্ছে ত্রিশ। খবরে বলা হয়, ক্যাথলিক এই অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।

দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না। খবরে আরও বলা হয়, শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়। এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত মিজ সিমন্ডস।

শনিবার রাতে দশ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছে বাদকেরা, এমন ছবিও বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়। উল্লেখ্য, ৫৬ বছর বয়স্ক বরিস জনসনের সাথে ৩৩ বছরের মিস সিমন্ডসের প্রেমের খবর প্রথম গণমাধ্যমে আসে ২০১৯ সালে। গত বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বাগদানের খবর প্রকাশ হয়। আর তাদের প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিল মাসে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au