জাতীয়

১০০ ডিগ্রির নিচে খালেদা জিয়ার জ্বর, এখনও সিসিইউতে চলছে চিকিৎসা

  • 6:34 am - May 29, 2021

নতুন সময় ডেস্ক : হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাপমাত্রা ১০০ ডিগ্রির নিচে হলেও উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। এখনও কেবিনে নেয়ার মতো অবস্থা না হওয়ায় সিসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় শুক্রবার দুপুরে পর্যালোচনা বৈঠকে বসে মেডিকেল বোর্ড।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বোর্ডের একজন চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার গোসল করেন তিনি। এরপর শীত শীত অনুভূত হওয়ার কথা জানান। পরে চিকিৎসকরা দেখেন তার শরীরের তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। তবে তা ১০০ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার দুপুরে এবং রাতে দুই দফায় তার এই সামান্য জ্বর আসে।

যা সর্বোচ্চ ৯৯.৬ ডিগ্রি ছিলে। তবে স্বাভাবিক ওষুধ হিসেবে তাকে প্যারাসিটেমল দেয়া হয়। তাতে জ্বর ছেড়ে যায়। চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার ফিজিওফেরাপির অংশ হিসেবে তাকে প্রতিদিন রুটিন করে হাঁটানো হচ্ছে। এখন তিনি অনেকটা একা একা বসতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে তিনি জানান, তার ভালো ঘুম হচ্ছে। এখন একটু সুস্থ বোধ করায় কথাও বলছেন।

তার শরীরের অবস্থা বুঝে এখন পরিমাণমতো স্যালাইন দেয়া হচ্ছে। কিডনির জটিলতা সমাধানের চেষ্টা চলছে। তার শারীরিক যে অবস্থা তাতে এখনো তাকে কেবিনে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে তাকে সিসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হবে বলে জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au