প্রতিবাদ

স্বাস্থ্যকর্মীদের অসামাজিক কার্যকলাপের বাধা দেওয়ারে কারণে তিতুমীর কলেজ স্টাফদের উপর হামলা!

  • 12:26 pm - June 06, 2020
স্বাস্থ্যকর্মীদের অসামাজিক কার্যকলাপের বাধা দেওয়ারে কারণে তিতুমীর কলেজ স্টাফদের উপর হামলা!

পারভেজ হোসেন, কলেজ প্রতিনিধি: গভীর রাতে  রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কর্মচারীদের উপর বর্বর হামলা করেছে করোনার নমুনা সংগ্রহের জন্য অস্থায়ী বুথের স্বেচ্ছাসেবকরা। শুধু তাদের উপর হামলা নয় এ সময় স্বেচ্ছাসেবীরা সন্ত্রাসের মতো কর্মচারীদের বাসভবনেও হামলা চালিয়েছে এমনটাই দাবি করেছেন কলেজের ছাত্রছাত্রীরা এই ঘটনায় কলেজ স্টাফদের ২৫/৩০ কর্মচারী আহত হন।  আহত কলেজ স্টাফরা জানান, রাত ২টার দিকে ছেলেদের থাকার জায়গায় স্বেচ্ছাসেবী মেয়েদের ঘোরাঘুরি করতে দেখে।

এসময় একজন মেয়ে বুথের ভেতরে প্রবেশ করে। করোনা বুথের দু’জন ছেলে এবং একজন মেয়েকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় থাকতে দেখা যায়। জানা যায়, কলেজের কর্মচারীদের কয়েকজন এতে বাধা দেওয়ায় তাদেরকে লাঠিপেটা, ঘরবাড়ি ভাংচুর, চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। স্টাফদের দাবি অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় স্বাস্থ্যকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছেন।তাছাড়া ঘরে থাকা ঘুমন্ত শিশু-বৃদ্ধ-নারীদেরকেও নির্যাতন ও মারপিট করা হয়। ২৫ মার্চ স্টাইলে বর্বর হামলা করেছে করোনা বুথের কর্মীরা। কলেজের স্টাফদেরকে কুপিয়ে আহত করেছে, মা-বোনদের শারীরিক নির্যাতন করার পর তালাবন্দি করে দেয় এই বহিরাগতরা। ধারালো চাপাতির কোপে তিতুমীর কলেজের কর্মচারী জাবেদ ও শাহাবুদ্দীনের অবস্থা গুরুতর হলেও তাদেরকে হাসপাতালে পাঠানোর সুযোগও দেয়া হয়নি বলে জানান ওইদিন কলেজে ডিউটিরত এক নিরপত্তা কর্মচারী।

করোনা বুথের দায়িত্বরত সিইও নারীদের নিয়ে বেহায়াপনা ও মদ্যপানে লিপ্ত থাকার সময়ে তাকে নিষেধ করার ফলেই কলেজের কর্মচারীদের ওপর নৃশংস এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন কলেজের আশেপাশের অনেকেই। এদিকে আহত কলেজ কর্মচারীরা আরো জানান,  হামলার পরে তারা ঐ রাতেই কলেজের প্রধান ফটকে এসে মানববন্ধন মিছিল বের করে। ধারালো চাপাতির কোপে তিতুমীর কলেজ স্টাফ জাবেদ ও শাহাবুদ্দীনের অবস্থা গুরুতর হলে তাদেরকে হাসপাতালে পাঠানের সুযোগটুকুও দেয়া হয়নি।

বিশ্বে করোনার মহামারি, দেশেও আতঙ্ক। আক্রান্ত অনেক মানুষ। তাই সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু সংস্থাও। এমনই একটি প্রতিষ্ঠান জোবেদা খাতুন হেলথ কেয়ার। তারা গত দুইমাস ধরে ক্যাম্প চালিয়ে আসছিলো রাজধানীর সরকারি তিতুমীর কলেজে। কিন্তু সর্বশেষ তারা কলেজ কর্তৃপক্ষের সাথেই সংঘাতে জড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত্র রারটার পর থেকেই ৩ বার দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। তিতুমীর কলেজের ৪র্থ শ্রেণির কর্মকর্তাদের সাথে জোবেদা খাতুন হেলথ কেয়ারের কর্মীদের মাঝে রণক্ষেত্র চলতে থাকে।

জানা যায়, কলেজ স্টাফদের ভিতরে আটকিয়ে রেখে  সর্বশেষ রাত দুইটার হামলার পর রাস্তায় এসে স্লোগান দিয়ে নিজেদের নিরাপত্তা দাবি করে জোবেদা খাতুন হেলথ কেয়ারের কর্মীরা। ঘটনার পরে তিতুমীর কলেজে প্রশাসন সাধারণ ছাত্রছাত্রীরা জেগে উঠেছে।

ঘটনার সূত্রপাত কীভাবে জানতে চাইলে তারা জানান, গত রবিবার ছেলেদের থাকার জায়গায় একজন মেয়েকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভেতরে প্রবেশ করতেই করোনা বুথের দু’জন ছেলে এবং একজন একটি মেয়েকে নিয়ে অনৈতিক কার্যকলাপের সময় কলেজের কর্মচারীরা প্রতিবাদ করে। তারা বিষয়টি পাত্তা না দিয়ে উল্টো কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে।  সর্বশেষ গত সোমবার রাতে দশটার দিকে দুইজন কর্মীকে তারা কলেজ গেইটে মারধর করে। এরপর রাত ১২টার দিকে আমরা কয়েকজন তাদের কাছে কি কারণে আমাদের কর্মীদের মারধর করা হয়েছে জানতে গেলে তারা বলে তোরা এখানে থাকতে চাইলে ভালোভাবে থাক না হলে, চলে যা। এরপর আবার বিতর্কের এক পর্যায়ে চড়াও হয় জোবেদা খাতুন হেলথ কেয়ারের কর্মীরা।

নাম প্রকাশে তিতুমীর কলেজের এক কর্মচারী জানান, ওই হেলথকেয়ারের কর্মীরা কলেজে রাত-দিন গান বাজনা করে। এমনকি রমজানের তারাবির সময়ও এমন করেছে। মেয়েদের অবাধ চলাফেরা ছিলো সেখানে। আমাদের পরিবার ও মহল্লার লোকজন অভিযোগ ও দিয়েছিলো।তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে কলেজের কর্মচারীরা প্রতিবাদ করে। শুরু সেখানে থেকেই। এরপর হেলথ কেয়ারের একজন মহাখালীর গাউসুল আজম মসজিদের সামনে মেয়ের সঙ্গে অসামাজিক কার্যকলাপে ধরা পড়েন। বিষয়টা কলেজের প্রিন্সিপাল পর্যন্ত গড়ায়। পরে মীমাংসা করা হয়। এরপর গত ২ জুন রাতে কলা ভবনে তাদের একজনকে মেয়েসহ আপত্তিকর অবস্থা ধরে ফেলে কলেজ কর্মচারীরা। এর মাঝে কামরুজ্জামান নামে এক অফিসারের রুমে গভীর রাতে এক মেয়ে যেতে চেয়েছিলো। কিন্তু কর্মচারীদের বাধায় ডুকতে পারেনি। এ সবকে কেন্দ্র করে তারা হামলা করে এমনটায় জানা গেছে।

তিতুমীর কলেজের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (পড়ুয়া), ও তিতুমীর কলেজ ছাত্রদল। তবে এই হামলায় তিতুমীর কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে কোন প্রতিবাদ বা বিবৃতি দেওয়া হয়নি নিরব ভুমিকায় তারা।

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, ‘আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। গভীর রাতে দরজা ভেঙে হামলার ঘটনায় কোনোভাবেই কাম্য নয়। তাছাড়া  এই হামলার মাধ্যমে বোঝা যায় তারা কেমন উশৃঙ্খল ।

এই বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, সাধারণ সম্পাদক, মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, আমাদের তিতুমীর কলেজে এমন ঘটনা কখনও ঘটেনি।এই হামলার ঘটনায় নিন্দা জানাই। তবে কলেজ কতৃপক্ষ থেকে বিষয়টি মিমাংশা করেছে। ব্যাক্তিগত ভাবে আপনারা কোন সাংগঠনিক ভাবে নিন্দা জানিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সংগঠনের পক্ষ থেকে আমার কোন বিবৃতি দেয় নি এটা কলেজের ব্যাপার আমরা এখন কলেজের যায় না। তবে ঘটনাটি দু:খজনক।

এই বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘যতটুকু শুনেছি আমাদের স্টাফদের অনেক বর্বরভাবে পেটানো হয়েছে। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় ছাত্রদল চুপ করে থাকবেনা। এই ঘটনার সঠিক বিচার চাই আমরা। বহিরাগতরা এ সাহস কোথায় পেল চাইতে চাই? তারা আরো বলেন, এমন ঘটনা কলেজ জীবনে কখন ও ঘটেনি। এটা দু:খজনক ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (পড়ুয়া) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতের বেলায় সরকারি তিতুমীর কলেজ স্টাফদের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ২ রা জুন মধ্যরাতে কলেজের কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক এমন ঘটনা তিতুমীর কলেজে কোনদিন ঘটেনি। আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে তিতুমীর কলেজ স্টাফদের সবসময় সুসম্পর্ক ছিল হঠাৎ বহিরাগতের কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমি মনে করি।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (পড়ুয়া) সাধারণ সম্পাদক বলেন, তিতুমীর কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এমন ন্যাক্কারজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো ঘটেনি। আমরা তিতুমীর কলেজের পড়ুয়া সাংবাদিকদের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মনে করি কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন ধরনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা স্বাস্থ্যকর্মীদের একার পক্ষে সম্ভব না আশেপাশে বা বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় ছাড়া দেশীয় অস্ত্র নিয়ে এমন হামলা কঠিন। আমি মনে করি হামলার সঙ্গে বহিরাগতরা জড়িত রয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি করছি।

এই বিষয়ে ডা. সাবরিনা আরিফ চৌধুরি আহবায়ক (জেকেজি হেলথকেয়ার) বলেন, আমরা করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছি নমুনা সংগ্রহ করতে দু’মাস আগে থেকেই মাঠে আছি। নার্স স্বেচ্ছাসেবীসহ যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদেরকে ট্রেনিং দিচ্ছি। সেই ট্রেনিং সেন্টার টা আমরা সরকারি তিতুমীর কলেজে স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি নেই এবং স্থাপন করি। এখানে আমাদের প্রায় ১৭৫ জনের মতো স্বাস্থ্যকর্মী কাজ করেন। তিতুমীর কলেজের প্রিন্সিপাল স্যার আমাদের সহযোগিতা করেছেন আমরা আমাদের কাজ করে যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে তিতুমীর কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারা সব সময় একটা নেগেটিভ আকার-ইঙ্গিতে দিতেন। কারণ তারা ভাবতো আমাদের মাঝখান থেকে তারা করোনায় আক্রান্ত হতে পারে। যেহেতু আমাদের কর্মীরা করোনা নিয়ে কাজ করছে। তারা অনেক সময় মেয়েদেরকে ইভটিজিং করেছে পানি গ্যাসের লাইন কেটে দিয়েছে। মসজিদে যখন নামাজ পড়তে যেতে চাইতো তখন তারা স্বাস্থ্যকর্মীদের বাধা দিত। এরকম ভাবে চলছিল আরকি। হঠাৎ এই ঘটনাটি ঘটে আমাদের ছেলেদেরকে তারা রড দিয়ে পিটিয়েছে মেয়েদেরকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে তাদের গয়না-গাটি গলা থেকে টান দিয়ে নিয়ে গেছে।

কি নিয়ে তাদের সঙ্গে গন্ডগোল শুরু হয়েছে,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মচারীরা চাচ্ছে না যে করোনা ভাইরাসের বুথ গুলো এখানে এটা ভাবছে। কর্মচারীরা তাদের পরিবার নিয়ে এখানে থাকে এটাই ছিল তাদের মূল সমস্যা। এ সমস্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে তারা ছেলেদের এবং মেয়েদের উপর হামলা করে।

এই বিষয়ে সরকারি তিতুমীর কলেজ অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী (সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ)তিনি বলেন,  এই বিষয়ে স্বাস্থ্যকর্মীরা যে অভিযোগ করেছে সেটা মিথ্যা আমি দ্বিমত পোষণ করি। উনি বলেছে মসজিদের ব্যাপার পানি থাকে না এসব অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা আছে যে করোনায় সেবায় যারা দিবেন তারা পাবলিক প্লেসে ঘোরাঘুরি থেকে বিতর থাকুন। তারা মসজিদে যেত ওপেন ঘোরাঘুরি করতো এটা আসলে কোন ভাবে কাম্য ছিল না। উনি বলেছেন মনোমালিন্য জের ধরে এই ঘটনাটি ঘটেছে । আমাদের প্রিন্সিপাল মহোদয় মানবিক এবং সাদা মনের মানুষ তিনি এই করোনাকালে রাষ্ট্রীয় সহযোগিতায় অংশগ্রহণের জন্যই তাদেরকে অবস্থান করতে দিয়েছিলো এবং প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এভাবেই চলছিল ছোটখাটো একটি মনোমালিন্য হচ্ছিল সেটা হতেই পারে। সেখান থেকে বড় ধরণের ঘটনা ঘটবে এটা অস্বাভাবিক।

কি কারনে মনোমালিন্য হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি বিদ্যুৎ বন্ধ করে রাখা এগুলো শুধু অজুহাত। মূল ঘটনা এসব না। মূল ঘটনাটি হল নারী সংশ্লিষ্ট ঘটনা। ঘটনার দিন রাতে এক নারী স্বাস্থ্য কর্মী সেদিন ৪০০-৫০০ গজ হেঁটে এসে পুরুষ সহকর্মীদের বিল্ডিংয়ে যাচ্ছিলেন। তখন আমাদের নিরাপত্তাকর্মীরা সেই মেয়েকে বাধা দেয় এসময় আমাদের কলেজ নিরাপত্তাকর্মী এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দায়িত্ব ছিলেন তার সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়।

কামরুজ্জামান নামে একজনের কাছে যাবেন তিনি সুপারভাইজার ওই মেয়ে তার কাছে যাবেন কোনভাবে তাকে আটকে রাখা যাচ্ছিলোনা এরপর ওই সুপারভাইজার নিচে নেমে এসে ওই মেয়েটিকে তার রুমে নিয়ে যায়। এরপর এই বিষয়টি জানাজানি হয়ে যায় এরপর আমাদের নিরাপত্তাকর্মীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে পুলিশকে ইনফর্ম করে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া  বলেন, এই ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে ছিলো। তবে বিষয়টি মিমাংশা পথে।আমরা আবার ও যদি এই বিষয়ে কোন অভিযোগ পায় তাহলে আইনত ব্যবস্থা নিবো।

এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন বলেছেন, ‘যতটুকু শুনেছি আমাদের স্টাফদের অনেক বর্বরভাবে পেটানো হয়েছে। শিক্ষক কর্মচারীদের সাথে আলোচনা করে আমরা করণীয় ঠিক করবো। তাছাড়া এ হামলার ঘটনা অতি নিন্দনীয়। আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছিলাম দেখা যায় পরিস্থিতি কি।তিতুমীরের যারা আহত হয়েছে তাদের সাথেও যোগাযোগ করছি, তাদের খোঁজ-খবর নিচ্ছি। এতটুকু বলবো অতিরিক্ত কোন কিছু ভালো না।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au