সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ঢাকা: ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মা-মেয়েসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের নেতৃত্ব দেন আশুলিয়া থানার চৌকস অফিসার হারুন অর রশিদ।
এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ এসব তথ্য নিচ্শিত করেছেন।
জানা যায়, আশুলিয়ার চিত্রশাইল এলাকার নয়াপাড়া সুমনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃরা হলো- কুষ্টিয়া জেলার সদর থানার আরুয়াপড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মোসা: মিনা বেগম (৫২) ও মুন্সিগঞ্জ সদর থানার বাকেরকান্দি গ্রামের সামসুল হোসেনের মেয়ে শিলা বেগম (৩২)। মিনা বেগম ও শিলা বেগম সম্পর্কে মা ও মেয়ে। অপর আসামী বগুড়া জেলার শেরপুর থানার খানপুর গ্রামের গুদা প্রামানিকের ছেলে আব্দুল মোতালেব (৩৮)। এছাড়া পলাতক রয়েছে সুমন ও খোকন নামের দুই ব্যক্তি।
পুলিশ জানায়, মাদক বিক্রির জন্য ট্রলি ব্যাগ ও স্পোর্টস ব্যাগে করে মাদক দ্রব্য নিয়ে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সুমনের বাড়িতে আসবে কয়েকজন ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে রাতে আভিযান চালিয়ে সেই বাড়িতে প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়। এসময় দুইজন পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, পলাতক আসামী খোকনের কাছ থেকে পাইকারী দামে গাঁজা কিনে বিক্রি করতো বাকিরা। আসামী সুমনের বাড়িতে ভাড়া থেকে তার সহায়তায় মাদক ব্যবসা চালিয়ে আসছে মা ও মেয়ে।
তিনি বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তােরের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হয়েছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au