অর্থনীতি

কমছে দূরপাল্লার যাত্রী, ভাড়া নিয়ে বিক্ষুব্ধ গণপরিবহণের যাত্রীরা, অর্থনৈতিক কষ্টে তারা!

  • 10:57 am - June 06, 2020
ঈদে ৯ দিন বন্ধ থাকবে গণপরিবহন

ঢাকা: একদিকে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) অন্যদিকে সাধারণ মানুষের অর্থনৈতিকসব নানান মুখী সমস্যা। এ সংকটের মধ্যেও ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়ায় যাত্রী কমেছে দূরপাল্লার বাসে। অতি প্রয়োজন না হলে কোথাও যাচ্ছে না মানুষ। অতিরিক্ত ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।

শনিবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এসব তথ্য জানা যায়। দেখা যায়, প্রতিটি বাসেই আসন ফাকাঁ যাত্রীর সংখ্যা একরারই কম।

শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বেসরকারি অফিসগুলোতে সকাল থেকে অফিসগামী যাত্রীদের চাপ থাকলেও বাসের ভেতরে সেই চাপ দেখা যায়নি। মিরপুর থেকে মতিঝিলগামী বাস কিংবা আজিমপুর থেকে উত্তরাগামী কোনও বাসেই অতিরিক্ত যাত্রী দেখা যায়নি।

এসময় বাসচালককে মাস্ক মাথায় ক্যাপ এবং দরজায় চালকের সহকারীকে (হেলপার) হাতে স্যানিটাইজার নিয়ে বাসের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

যাত্রী ওঠানোর সময় স্প্রে করতেও দেখা যায় তাদের। কিছু কিছু বাসের সিটে আলাদা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে দেখা যায়। যদিও বিভিন্ন স্টপেজে রাস্তায় দাঁড়ানো অনেক যাত্রী দেখা গেছে।

মতিঝিলগামী থেকে মিরপুর ট্রান্স সিলভা পরিবহনের চালক জানান, মালিকের নির্দেশেই সিটে আলাদা প্লাস্টিক লাগানো হয়েছে। সব যাত্রী নেমে যাওয়ার পর পুরো বাস স্প্রে করা হয়। তাছাড়া সরকার নির্ধারিত রেটেই ভাড়া আদায় করা হচ্ছে।

এদিকে, করোনা সংকটের সময় সীমিত আসনে বাস ভাড়া বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।

আমিন বাজার থেকে প্রতিদিন শাহবাগে আসা ফিরোজ বলেন, ভাড়া বেশি হওয়ায় তিনি সন্তোষজনক। তিনি বলেন, আগে সাভার থেকে এখানে আসতে ভাড়া লাগতো ৪০ টাকা, ৬০ শতাংশ বাড়ানোর পর ৬৬ টাকা করে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভাড়া সরকার নির্ধারিত রেটের বেশি নিচ্ছে না। এছাড়া বাসের ভেতর সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসানো হচ্ছে, স্প্রে করছে।

তবে মিরপুরগামী আরেক যাত্রী হোসেন আমিন বলেন, ভাড়া একটু বেশি মনে হচ্ছে। তবে যাত্রী কম আর স্টপেজ কম থাকায় সময় একটু কম লাগছে। ভাড়া একটু কম হলে ভালো হতো। কারণ, সবার পক্ষে তো এই ভাড়ায় প্রতিদিন চলাচল করা সম্ভব না।

শাকিল নামের এক যাত্রী বলেন, ভাড়া বেড়েছে কিন্তু বেতন তো বাড়েনি। বরং অনেকের বেতন হচ্ছে না। ঈদে বোনাসও হয়নি। আর্থিক সংকটে আছে অনেকেই। তাই ভাড়া কমিয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে পরিবহন চলাচল নিশ্চিত করলে আরও ভালো হতো।

এদিকে, ভাড়া বৃদ্ধি ও করোনা আতংকে দূরপাল্লার বাসে যাত্রী কমেছে বলে জানান বাস সংশ্লিষ্টরা। বাস সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব জরুরি না হলে কোথাও যাচ্ছে না মানুষ।

রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ২৫-৩০ শতাংশ যাত্রী নিয়ে বেশিরভাগ বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। বাস টার্মিনালেও যাত্রীদের আনাগোনা খুব কম।

হানিফ পরিবহনের চালক সোহেল জানিয়েছেন, যাত্রী তো একেবারেই কম। এমনিতেই অর্ধেক যাত্রী নেওয়ার বাধ্যবাধকতা। এরমধ্যেও আবার যাত্রী কম। বেশিরভাগ সময়ই ২০-২৫ যাত্রী নিয়ে যেতে হয়।

গাবতলী টার্মিনালে উত্তরাঞ্চলগামী বাসে যাত্রীর সংখ্যা খুবই কম। বাসের ভাড়া বাড়ায় যাত্রী কম বলে জানান সংশ্লিষ্টরা।

একই অবস্থা রাজধানীর মহাখালী বাস টার্মিনালেও। ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের যাত্রীরা মূলত এ বাস টার্মিনাল থেকে যাতায়াত করেন। যেখানে সবসময় যাত্রীর আনাগোনা লেগে থাকতো। এখন সম্পূর্ণ বিপরীত চিত্র ।

প্রসঙ্গত. গত ৩১ মে করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়। আর ৬৬ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au