আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে ১১১টি মামলা ও ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা

  • 6:07 am - May 26, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ :আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। ২৫ মে মঙ্গলবার থেকে আগামী রোববার রাত ১২ টা পর্যন্ত চলবে লকডাউন। ১২ টি মোবাইল টিম নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন স্পটে তদারকি করে।

প্রথম দিন লকডাউনে দেখা গেছে প্রশাসনের ব্যাপক তৎপরতা। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসি মঞ্জুরুল হাফিজ, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ওসি মোজাফফর হোসেন, ওসি তদন্ত মো. মিন্টু রহমান, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, ইউএনও, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলররা নিজনিজ এলাকায় লকডাউন কার্যকর করতে মাঠে থেকে কাজ করতে দেখা গেছে।

ডিবি পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও মাঠে দেখা গেছে প্রশাসনের দেয়া লকডাউন কার্যকর করতে। অমান্য কারীদের জরিমানা করাও হয়। এদিন ক্লাবসুপার মার্কেট এলাকা, শান্তি মোড়, বিশ্বরোড মোড়, সিসিডিবি মোড়, দ্বারিয়াপুর, হরিপুর, বারঘরিয়া, পুরাতন বাজারে ম্যাজিস্ট্রেটগণ জেল জরিমানা আরোপ করেন।

লকডাউনের ১ম দিনে ২৫ মে মঙ্গলবার বেলা ৩ টা পর্যন্ত জেলা প্রশাসনের দেয়া বিধি-নিষেধ অমান্য করায় ৭৫ জনকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মোট ৬৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত আছে এবং রোববার রাত ১২ টা পর্যন্ত চলবে। মামলাও দেয়া হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক এ প্রতিবেদককে জানান, লকডাউন পালনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলে সর্বাত্মক নিজনিজ দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের দেয়া বিধি-নিষেধ অমান্য করীদের জেল জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ অভিযান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক।

তিনি জানান, এদিন মাস্ক না পড়ার জন্য এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬৪ টি মামলায় ৬০ হাজার ৩০০ টাকা, শিবগঞ্জে ৩ টি মামলায় ১হাজার ৩০০ টাকা, নাচোলে ১৯ টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা, ভোলাহাটে ৭ টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা এবং গোমস্তাপুর উপজেলায় ১৮ টি মামলায় ১৩ হাজার ৮০০ টাকা। সর্বমোট ১১১টি মামলায় ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর এবং সেই সাথে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।অপরদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান, নাচোল থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন, প্রশাসনের দেয়া লকডাউন কার্যকর করতে পুলিশ সর্বোচ্চ দিয়ে মাঠে থেকে কাজ করছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au