ঘটনা প্রবাহ

আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ ভেঙ্গে ইট বোঝাই ট্রাক নদীতে

  • 8:20 am - May 25, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর বেইলি ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রাক নদীতে, উপজেলা সদরের সাথে সাতক্ষীরা জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইট বোঝাই ট্রাক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে নদীর চরে। তবে, এসময় ট্রাকে থাকা চার জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রীজে যাতয়াত বন্ধ হয়ে যাওয়ায় সাততক্ষীরা-আশাশুনি মেইন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল কোনরকম জোড়াতালি দিয়ে সড়ক ও জনপথ বিভাগ চলাচলের উপযোগী করে তোলে। দীর্ঘদিন ধরে ব্রিজ সংস্কারের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ব্রীজের দুই পাশে সাইনবোর্ডে মাধ্যমে সতর্ক করা হয়েছিল ৫ টনের বেশি কোন যানবাহন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারিবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রীজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাক চালকরা সেটা মানেন না। সকালে উপজেলার শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে রওয়ানা দেয়। এ সময় স্থানীয়রা সেতুর উপর দিয়ে না যাওয়ার জন্য ট্রাক চালকদের নিষেধ করেন। তার পরও তারা তাদের নিষেধ না শুনে ট্রাক গুলো নিয়ে ওই সেতুুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্বিতীয় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) ওই ব্রীজের মাঝামাঝি স্থানে যাওয়ার পর বিকটশব্দে ব্রীজের শীড ভেঙ্গে ইট সহ নদীর চরে আটকে যায়। পরে সেখানে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। দুপুর পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাতে দেখা যায়। বর্তমানে ব্রীজের সরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি সড়কে পায়ে হেটে যাতায়াত করছেন সাধারন যাত্রীরা।
ট্রাক ড্রাইভার সাতক্ষীরা শহরের ইটাগাছার নাইমুর রহমান জানান, তার ট্রাকে প্রায় ১৩ টন ইট লোড ছিলো। আগের গাড়ীটিতে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। ওই গাড়ীটি যাওয়ার পরপরই তিনি গেলে দুর্ঘটনায় পড়ে যান। তবে, এতে তাদের কারও কোন ক্ষতি হয়নি। তিনি আরো জানান, এরকম মালামাল নিয়ে তারা নিয়মিত যাওয়াত করে থাকলেও কোন সমস্যা হয়না। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারন করানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আশাশুনি মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে ছিল কোনরকম সংস্কার করে এই উপজেলার সাথে সাতক্ষীরা জেলার যোগাযোগ রক্ষা করা হয়েছিল। কিন্তু ব্রিজে ভারী যানবাহন চলাচল নিষেধ এর পরেও অতিরিক্ত লোড নিয়ে ইট বোঝাই ট্রাক যাওয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে যায়ে এ জনপদের মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। আমি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন তিন থেকে চার দিনের মধ্যে ব্রিজটি মেরামত করা এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।
তবে, স্থাণীয়রা দ্রুত এই সেতু সংস্কার করে যাতায়াত ব্যবস্থা সচল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au