খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডের একাদশে একাধিক পরিবর্তন!

  • 5:03 am - May 25, 2021

নতুন সময় ডেস্ক : সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে জিতলেও আজ টাইগারদের একাদশে রয়েছে একাধিক পরিবর্তনের সম্ভবনা। পরিবর্তন আসছে শ্রীলঙ্কা একাদশেও। সেইসঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও।

গত ২৩ মে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দল জয় পেলেও ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার তাসকিন আহমেদ। টানা তিন সিরিজ ধরেই এখন পর্যন্ত ব্যর্থ হওয়া লিটনের সাথে তাই বাকি দুইজনকেও বাদ দেওয়ার আওয়াজ তুলছেন সমর্থকরা। অপরদিকে, টিম ম্যানেজমেন্ট চাচ্ছে লিটনকে আরও সুযোগ দিতে।

তবে পরিবর্তন হতে পারে মিঠুন ও তাসকিনের জায়গায়। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরে আউট হওয়া মিঠুনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডের একাদশে দেখা যেতে পারে হার্ড হিটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকতকে। অপরদিকে, শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তাসকিন।

সেই সাথে যোগ হয়েছে সূক্ষ্ম চোটও। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিন ফিট হতে না পারলে তাকেও রাখা হতে পারে একাদশের বাইরে। সেক্ষেত্রে তাসকিনের বদলী হিসেবে ওয়ানডে অভিষেক হতে পারে ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে, প্রথম ম্যাচের শেষ দিকে এসে চোটে পড়া মুস্তাফিজও রয়েছেন চিন্তায়।

এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে বিঘ্ন ঘটতে পারে এই ম্যাচে। সোমবার দিবাগত রাতজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আছে আজ মঙ্গলবার দিনেও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, আফিফ হোসাইন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

এদিকে, প্রথম ম্যাচে হেরে আজ সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। যে লক্ষ্যে গতকাল বিশ্রাম না করেই নিজেদের আরও প্রস্তুত করেছেন সফরকারীরা। সেইসঙ্গে আজ লঙ্কান একাদশেও আসছে পরিবর্তন। আজকের একাদশে ঢুকছেন প্রথম ম্যাচে না খেলা মারকুটে ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান, দুশমন্থা চামিরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au