খেলাধুলা

মেসির বার্সেলোনায় হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম!

  • 5:07 pm - May 24, 2021

নতুন সময় ডেস্ক : লিওনেল মেসির বার্সেলোনায় হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম! সম্প্রতি বার্সেলোনার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয প্রশাসন। এর জন্য বাজেট হয় ৩০ মিলিয়ন ইউরো।

বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হয়, কোন খেলার জন্য স্টেডিয়াম নির্মাণ করা উচিত। সবাইকে অবাক করে দিয়ে ৮২২টি প্রকল্পের মধ্যে ক্রিকেট স্টেডিয়ামের প্রকল্পকে বেছে নিয়েছেন বার্সার জনগণ!

বার্সেলোনায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন ভারতীয় আর পাকিস্তানের কয়েকজন তরুণী। আশ্চর্য হলেও সত্য যে ফুটবল-পাগল বার্সেলোনা শহরে এবার একটা ক্রিকেট স্টেডিয়াম হতে যাচ্ছে।

২০ বছর বয়সী পাকিস্তানি তরুণী হিফসা বাট শুনিয়েছেন বার্সেলোনায় ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের গল্প। তিন বছর আগে হিফসার মাধ্যমিক স্কুল থেকে ক্রিকেটের যাত্রা শুরু। ওই সময় হিফসাদের এক শারীরিক শিক্ষার শিক্ষক ক্রিকেট খেলা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর হিফসার বাবা সবাইকে ক্রিকেট খেলার খুঁটিনাটি ধরিয়ে দেন।

হিফসা বলেন, আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক এসে বললেন, আমরা এখন থেকে স্কুলের সময়ের পর খেলার জন্য একটা ক্রিকেট ক্লাব করব। কে কে যোগ দিতে চাও? আমার বাবা আমাদের কীভাবে খেলতে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন, এরপর আমরা নিজেরা নিজেরা খেলতে শুরু করলাম।’

স্কুলের তরুণীদের খেলাটা পছন্দ হয়ে গেল। এরপর নিজেরাই ইনডোর ক্রিকেট লিগ আয়োজন করতে শুরু করলেন। এমন সময় মাঠের প্রয়োজন হয়ে পড়ল।

হিফসা বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতের মেয়ে, যে দেশগুলো ক্রিকেট কী, সেটা জানে। আমরা এখন স্পেনে এ খেলার খবর ছড়িয়ে দিতে চাই। কিন্তু টেনিস বলে খেলা আর ঘরের মাঝে টুর্নামেন্ট আর চলছিল না।’

ইতোমধ্যেই কাতালুনিয়ায় ২০টি ক্রিকেট ক্লাব হয়ে গেছে! এই ক্লাবগুলোতে প্রায় ৭০০ ক্রিকেটার আছেন। তাই ক্রিকেট মাঠের দাবি যৌক্তিক হয়ে গেল। বার্সেলোনা ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্লাবের অস্ট্রেলিয়ান সভাপতি ড্যামিয়েন ম্যাকমিউলেন বলেন, ‘সমতল এবং ১৬০০ বর্গমিটার স্পেসের এমন একটা জায়গা খুঁজে বের করা বার্সেলোনায় প্রায় অসম্ভব।

তবে সমস্যা সমাধানে আপাতত মন্তিউর ছোট পাহাড়ের ওপরের সমতল চূড়াতে অ্যাস্ট্রোটার্ফ ক্রিকেট পিচসহ মাঠ বানানো হবে। এতে খরচ প্রায় ১.২ মিলিয়ন বা ১২ লাখ ইউরো।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au