আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

  • 8:24 am - May 22, 2021

নতুন সময় ডেস্ক : চীনের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরপর আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ জনের প্রাণহানি হয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তা ও ভূকম্পনবিদরা এ খবর জানান। সূত্র জানায়, জনপ্রিয় পর্যটন শহর দালির নিকটবর্তী ইউনানে শুক্রবার স্থানীয় সময় রাত ৯.৪৮ মিনিটে ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো দু’বার ভূকম্পন অনুভূত হয়।

পার্বত্য ওই এলাকায় দু’জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছে। এর দুঘন্টা পরেই ১২শ’ কিলোমিটার দূরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘনবসতি পূর্ণ কিংহাই প্রদেশে ৭.৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরো একবার ওই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। তবে প্রত্যন্ত ওই এলাকা থেকে তাক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

উভয় এলাকাতেই জরুরি সংস্থার সদস্য ও ত্রাণ পাঠানো হয়েছে। ইউনানের প্রাদেশিক সরকার বলছে, ভূমিকম্পের আঘাতে কিছু ভবন ধসে পড়েছে। অন্য অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা থেকে ২০ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখানে এক লাখেরও বেশি লোকের বসবাস।

দ্য চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) টুইটারের মতো ওয়েবোতে জনগণকে ভবনগুলো থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, বড় ভূমিকম্পের পরও একের পর এক ভূকম্পন অনুভূত হতে পারে। উল্লেখ্য, চীনের পার্বত্যময় পশ্চিমাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ২০০৮ সালে ৭.৯ তীব্রতার ভূমিকম্পে ৮৭ হাজার লোক প্রাণ হারিয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au