আইন আদালত

দীর্ঘ পরিকল্পনায় মিতু খুন

  • 6:31 am - May 21, 2021

নতুন সময় ডেস্ক : কয়েক মাস পরিকল্পনার পর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার খুন করেন স্ত্রী মাহমুদা খানম মিতুকে। শুধু পরিকল্পনা নয়, খুনের পর প্রতিটি ধাপে চেষ্টা করেছেন প্রমাণ ও আলামত ধ্বংসের। খুনের পাঁচ বছরের মাথায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র চৌকস কর্মকর্তাদের হাতে পড়ে পাল্টে যায় মামলার গতি। তাদের তদন্তে বের হয়ে আসে থলের বিড়াল।

বাদী থেকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় সাবেক এই পুলিশ সুপারকে। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, দীর্ঘ পরিকল্পনার পরই বাবুল আক্তার এ খুন করেছেন। খুনের পর তার প্রচেষ্টা ছিল আলামত ও প্রমাণ ধ্বংসের। কিছু ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। তার পরও পিবিআইর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে; যা দিয়ে এ খুনের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা সহজেই প্রমাণ করা যাবে।

মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, মিতুকে খুনের পর বাবুল এমন অভিনয় করেন কারোর বোঝার উপায় ছিল না এ খুনে তার সম্পৃক্ততা। আচরণ দেখে উল্টো তাকেই সান্ত্বনা দিতে হয়েছে আমাদের। পরে বুঝি নিজেকে রক্ষা করার কৌশল ছিল এটি। অনুসন্ধানে জানা যায়, বাবুল আক্তারের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হওয়ার পর থেকে মিতুকে খুনের পরিকল্পনা করেন বাবুল।

প্রায় ছয় মাস আগে থেকে এ খুনের পরিকল্পনা করা হয়। নিখুঁতভাবে খুনের পরিকল্পনা বাস্তবায়ন করতে ‘পারফেক্ট ক্রাইম’ শীর্ষক অনলাইন কোর্সও করেন বাবুল। কিলিং মিশন সফল করতে এবং প্রশাসনের নজর এড়াতে দফায় দফায় মুছার সঙ্গে বৈঠক করেন। কিছু কিছু আলাপ-আলোচনা করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নিজেকে আড়াল করতে ঘটনার পর থেকে কান্নার মেকি আবহ তৈরি করেন।

খুনের জন্য জঙ্গি সংগঠনকেও দায়ী করতে থাকেন। এমনকি মিতুর দাফনের পর ওঠেন শ্বশুরের বাসায়। কিলিং মিশনে অংশ নেওয়া কামরুল ইসলাম সিকদার ওরফে মুছার সঙ্গে যোগাযোগে ব্যবহার করা মোবাইল সেট সুপরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। ডিলেট করে দিয়েছেন মুছার সঙ্গে হোয়াটসঅ্যাপের আলাপ। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাবুল আক্তার সুপরিকল্পিত ও নিখুঁতভাবে করার পরও পিবিআইর তদন্তে বের হয়ে আসে থলের বিড়াল।

নাম প্রকাশ না করার শর্তে এক তদন্ত কর্মকর্তা বলেন, মিতু খুনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পুলিশ বাদী হয়ে মামলা করবে। সিদ্ধান্ত অনুযায়ী তখন এজাহারও তৈরি করা হয়। কিন্তু এতে বাদ সাধেন বাবুল। তার জোরাজুরিতে ঘটনার এক দিন পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে খুনের মামলা দায়ের করেন। মূলত নিজেকে রক্ষা করতেই এ কৌশল অবলম্বন করেন বাবুল।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন মহানগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে মহানগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের হয়। যাতে আসামি করা হয় বাবুল আক্তারসহ আটজনকে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au