ভারতের বাইরে হতে পারে আইপিএল
স্পোর্টস রিপোর্টার: ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে তা শুরু করা যায়নি। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
ভারতে লক ডাউন এর মেয়াদ বার বার সরকার বাড়িয়ে দেয়ায় এখন টি-২০ বিশ্বকাপের উপর নির্ভর করছে এ বছর আইপিএলের ভাগ্য। আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা।
তবে টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। যা নিয়ে আলোচনা হবে ১০ জুন। এদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও চায় এই সময়ে আইপিএল আয়োজনে। সে কারনেই টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি’র সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিসিআই।
এদিকে আইপিএলের ৮ সিটিতে এখন করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করেছে। সে কারনে আইপিএলের ফ্রাঞ্চাইজি এই ৮টি শহরে আইপিএল আয়োজনও ভাবনায় ফেলেছে বিসিসিআইকে। আইপিএল সিটিগুলোতে করোনাভাইরাস মহামারী রূপ ধারন করায় এই সব ভেন্যুতে আইপিএল আয়োজন নিয়ে দূর্ভাবনার কথা শুনিয়েছেন-‘দিল্লী,মুম্বাই,চেন্নাই এবং আরো ক’টি আইপিএল শহরে করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়ছে দ্রুত। এই পরিস্থিতিতে এই সব শহরে আমরা এই টুর্নামেন্ট আয়োজনের কথা মাথায় আনছি না।’
এর আগে জাতীয় নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় ২০০৯ এবং ২০১৪ সালে দেশের বাইরে হয়েছে আইপিএল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল আসর দু’টি। সেই অতীত থেকে শিক্ষা নিয়ে এই আসরটি দেশের বাইরে আয়োজনের বিকল্প চিন্তা ভাবনা করছে বিসিসিআই। এনডিটিভি এমনটাই জানিয়েছে।
বিসিসিআই-এর এক সূত্র এএনআইকে জানিয়েছেন-বোর্ড সব ধরনের বিকল্পের দিকেই নজর রাখছে। এমন পরিস্থিতি যদি আসে আইপিএলকে দেশের বাইরে নিয়ে যেতে হবেষ তেমনটাও হতে পারে, তবে সেটা শেষ রাস্তা। যদি সেটাই একমাত্র উপায় হয় তাহলে আমরা তা করতে রাজি আছি। অতীতে আঅমরা সেটা করেছি এবং আমরা এটা আবারও করতে পারি।’
তবে দেশের বাইরে আইপিএল আয়োজনের আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি’র সিদ্ধান্ত জানতে চায় বিসিসিআই-‘আইসিসি কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় রয়েছি কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে। কিন্তু আমি বলতে পারি এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”