ঘটনা প্রবাহ

কুষ্টিয়ার সাংবাদিক নেতা খোকনের মৃত্যুকে ভিন্নখাতে প্রভাবিত করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • 2:39 pm - May 18, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সম্পাদকের মৃত্যুকে ভিন্নখাতে প্রভাবিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন ঈদের আগের রাতে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ষ্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। আগের দিন রাতে সাংবাদিক ইউনিয়ন সভাপতির বাড়িতে তার ষ্ট্রোক হয়। ওই সময় সাংবাদিক ইউনিয়নের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুর পর মরহুম সাংবাদিকের ভাই নাফিজ আহমেদ খান টিটোর ওপর বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ভর করে প্রগতিশীল সাংবাদিকদের নামে থানায় একটি সাধারন ডায়েরি করেন। এবং এরপর থেকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিকর এবং অপপ্রচার চালাতে থাকে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, জামিল হাসান খান খোকন জীবিত থাকতে তাকে যারা ঘায়েল করতে পারেনাই। তারা মৃত খোকনকে পুজি করে কুষ্টিয়ার প্রগতিশীল সাংবাদিকদের শায়েস্তা করার অপচেষ্টা করছেন।

সাংবাদিক সম্মেলনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিলনউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য মাহামুদ হাসান, আফরোজা আক্তার ডিউ উপস্থিত ছিলেন

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au