খেলাধুলা

সাপাহারে মুজিব বর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • 3:55 am - May 18, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে আনন্দমূখর পরিবেশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ সাপাহার-পোরশা জিরো পয়েন্ট সীমান্তে (স্থানীয় সংসদ ও খাদ্যমন্ত্রীর উপহার দেওয়া) হরিপুর খেলার মাঠে এই খেলার আয়োজন করে। দিনভর এই খেলা ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে হরিপুর খেলার মাঠে। খেলা দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

সকালে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ বনাম আগ্রাদ্বিগুন ক্রিকেট একাদশ। মার মার কাট কাট খেলায় আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ আগে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে, ৮ উইকেটে ১১২ রান করে। বিশাল এই স্কোরের নিচে চাপ পড়ে আগ্রাদ্বিগুন ক্রিকেট একাদশ ইনিংস বেশি দূর এগোয়নি। ১১ ওভার ৩ বলে অলআইট হয়ে মাঠ ছাড়ে আগ্রাদ্বিগুন একাদশ।

বিকেলে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট সেরা দল কে একটি ফ্রিজের মূল্য হিসাবে ২০ হাজার টাকার নগদ অর্থ ও রানারআপ দলকে একটি ৩২” এলইডি মনিটর তুলে দেয় অতিথিবৃন্দ।

খেলায় বিশেষ অতিথি ছিলেন গোয়ালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান। সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আব্দুল মতিন। উদ্বোধক ছিলেন ইউপি সদস্য আজিজুল হক। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন সংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক তৌহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, স্থানীয় ব্যাবসায়ী মমতাজুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত, মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টটির গত বছরে ১৭ মার্চ উদ্বোধন করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সাপাহার থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au