জাতীয়

সকাল থেকেই শিমুলিয়া ঘাটে উপচেপড়া ভিড়

  • 5:52 am - May 12, 2021

নতুন সময় ডেস্ক : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ (বুধবার) সকাল থেকেই উপচেপড়া ভিড়। শিমুলিয়া ঘাট থেকে প্রতিটি ফেরিবোঝাই করে যাত্রী এসে নামছে বাংলাবাজার ঘাটে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছে এসব যাত্রীরা। ঘাটে নেমেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তাও দেখার কেউ নাই।

এই রুটে গত কয়েকদিন ধরে ফেরি বন্ধ থাকায় গত সোমবার পর্যন্ত দুইপাড়ে ছিল হাজার হাজার যাত্রী আর শত শত পণ্যবাহী ট্রাক। ওইদিন বিকাল থেকে সবগুলো ফেরি চলাচল শুরু হওয়ায় বাংলাবাজার ঘাটে ট্রাক ও প্রাইভেট গাড়ির চাপ নেই। বাস টার্মিনালগুলো ও খালি পড়ে আছে। বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদেরও নেই কোনো চাপ।

তাই ফেরিগুলোকে বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও পরিবহন নামিয়ে খালি চলে যেতে হচ্ছে শিমুলিয়া প্রান্তে। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে শিমুলিয়া ঘাট হয়ে পদ্মাপাড় হচ্ছে শতশত যাত্রী। বাংলাবাজার ঘাট থেকে লোকাল বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, থ্রি হুইলার গাড়ি, মোটরসাইকেলসহ পিকআপ ট্রাকে যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। লোকালবাসসহ প্রতিটি যানবাহনে গুনতে হচ্ছে ২ থেকে ৩ গুণ অতিরিক্ত ভাড়া।

যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা গেলেও যাত্রীদের হয়রানি আর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। শিমুলিয়া থেকে দ্রুত যাত্রী ও পরিবহন বোঝাই ফেরি আসার কারণে বাংলাবাজারের সবগুলো ঘাট প্রস্তুত রাখা হচ্ছে। এ রুটে ১৬টি ফেরি এখন চলাচল করছে। এদিকে লঞ্চ ও স্পিডবোট পুরোপুরি বন্ধ থাকার কারণে শুধুমাত্র ফেরিই এখন ভরসা।

তবে ফেরিতে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে পার হচ্ছে যাত্রীরা। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চোখে পড়েনি। বাসটার্মিনাল গুলো ও খালি। বিভিন্ন ছোট ছোট পরিবহনগুলোকে রাখা হয়েছে ঘাট থেকে অনেক দূরে। প্রায় অর্ধ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রীদের ওই সকল পরিবহনে উঠতে হচ্ছে। এই কারণে বাংলাবাজার ঘাটের কাছাকাছি কোনো ধরনের যানজট নেই।

বরিশালগামী যাত্রী আফসানা জানান, সকাল ৭টায় শিমুলিয়া ঘাটে এসেছি। গাদাগাদি করে ফেরি পার হতে হয়েছে। নারী মানুষ নাতি নাতনিদের লাফালাফি করে ফেরি উঠতে অনেক কষ্ট হয়েছে। গ্রামের বাড়িতে সবাই থাকে। তাদের ছাড়া ঢাকায় বসে কিভাবে ঈদ করি। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, আজকে ঈদে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ অনেক বেশি।

এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে বাংলাবাজার ঘাটে যাত্রীদের তেমন চাপ নেই। তাই ঈদে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে ফেরিগুলো বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহন নামিয়ে খালি ফেরি শিমুলিয়া ঘাটে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au