আইন আদালত

কুষ্টিয়া মিরপুর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার খাইরুল আলম

  • 8:27 pm - May 11, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১১ মে) বেলা ২ টায় মিরপুর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন।

অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আইজিপির নিদের্শনায় গঠিত বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে পুলিশ সুপার, কুষ্টিয়া মিরপুর থানা এলাকার ১৬টি বিটে নিয়োজিত বিট অফিসারদের নিয়ে মতবিনিময় করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্যে এবং এর কার্যপরিধির বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একজন বিট অফিসার একজন গৃহ ডাক্তারের ন্যায় কাজ করবেন এটাই বাস্তবতা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

থানা পরিদর্শনের অন্তিম পর্যায়ে এলার্ম প্যারেড অনুষ্ঠিত হয়। এলার্ম প্যারেডে সংকেত পাওয়া মাত্রই পূর্বে নির্ধারিত ডিউটি পার্টিগণ নিজ নিজ পোস্টে অবস্থান নেয় এবং বিধি মোতাবেক কার্য সমাপ্ত করেন। পরিদর্শনকালে তিনি থানার অফিসার ফোর্স ব্যারাক সরেজমিনে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে এক বেড হতে অপর বেডের দুরত্ব ০৩ ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ,

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au