এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
অনুপ সিংহ,নোয়াখালীঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাম কিবরিয়া রাশেদ (২১) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের ১ সপ্তাহ পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের মেড়িপাড়া গ্রামের শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানিয়েছেন, উপজেলার মেড়িপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া রাশেদের সাথে একইক বাড়ীর বাবুলের পুত্র আব্দুর রহিমদের সাথে জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে আবদুর রহিম ঐ যুবকে গত ২ মে সকাল ৮ টার দিকে বাড়ী থেকে ডেকে নেয়। পরে স্থানীয় আমিশাপাড়া বাজারে ফুড হ্যাভ রেস্টুরেন্টের ২য় তলায় পরিত্যক্ত কক্ষে নিয়ে হাত পা বেঁধে লাটি দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে অমানবিক নির্যাতন করে।
পরে নির্যাতনের শিকার যুবকের বাড়ীতে খবর দিয়ে তার মা সানোয়ারা বেগম, মামা সেলিম ও ভাই সালা উদ্দিনকে এনে তাদের কাছে গুরুত্বর আহত অবস্থায় গোলাম কিবরিয়া রাশেদকে বুঝিয়ে দেয়। আহত অবস্থায় ঐ বাজারের একটি ফার্মেসীতে চিকিৎসা দেয়। র্দীঘ ১ সপ্তাহ মৃত্যুর যন্ত্রনায় কাতরানোর পর শুক্রবার দিবাগত রাত্রে তার শরীরের অবস্থা অবনতি দেখা দিলে শনিবার ভোররাত্রে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
শনিবার সকালে এ ঘটনায় রহিমের পিতা বাবুল (৪৮) ও তার সহোদর সুজন(২০)কে থানা পুলিশ তাদের নিজ বাড়ী থেকে আটক করে।
সোনাইমুড়ী থানার এসআই মমিন জানান, লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মা সানোয়ারা বেগম জানান, আবদুর রহিমদের সাথে জায়গার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিলো। তার ছেলেকে বাড়ী থেকে ডেকে নিয়ে আটক করে লাটি দিয়ে বেদম পিটিয়েছে। অর্থের অভাবে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করতে পারিনি। অতিরিক্ত নির্যাতনে তার ছেলের মৃত্যু হয়েছে।
আব্দুর রহিম মুঠো ফোনে জানান, রবিবার সকালে স্থানীয় আমিশাপাড়া বাজারে তার মালিকানাধীন ফুড হ্যাভ রেস্টুরেন্টের ৩য় তলায় ১টি কক্ষে প্রবেশ করে কর্মচারীদের ভয়ভূীতি দেখিয়ে গোলাম কিবরিয়া রাশেদ ইয়াবা সেবন করছিলো। এর প্রতিবাদে তাকে চড় থাপ্পড় দিয়েছিলো।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, প্রাথমকি ভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শুত্রুতার জের ধরে তাকে মারধর করা হয়েছে।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাটানো হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে। থানায় হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au