আন্তর্জাতিক

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা, আহত ২০৫

  • 7:44 am - May 08, 2021

নতুন সময় ডেস্ক : শুক্রবার জুমাতুল বিদার দিনে জেরুজালেমে চরমে পৌঁছায় উত্তেজনা। এদিন আল-আকসা মসজিদ এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০৫ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। এরমধ্যে শতাধিক সংখ্যককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এদিন জুমাতুল বিদা উপলক্ষ্যে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসেন। অনেকেই আবার বিক্ষোভে অংশ নেয়ার জন্য মসজিদে অবস্থান করেন। ইসরায়েলি দখলদাররা যেসব ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে তাদের সমর্থনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসব বিক্ষোভকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নেয় ইসরায়েলি বর্ডার পুলিশ এবং তাদের বাহিনী। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং শক গ্রেনেড ব্যবহার করে। গ্রেফতার করা হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনিকে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাদের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের’ সমান হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল বলেছেন, আমরা সব ধরনের জোরপূর্বক উচ্ছেদ তাৎক্ষণিক বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, পূর্ব জেরুজালেম এখনও ফিলিস্তিন অঞ্চলের অংশ, এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রযোজ্য।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au