প্রতিদিন দুস্থ ও অসহায়দের মাঝে সেহরি বিতরণ করছেন কাউন্সিলর বাছেক
ঢাকা: প্রতিদিনের মতো দুঃস্থ-অসহায় ও গরিব-দুখীদের মাঝে সেহরী বিতরণ করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম বাছেক।
আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় এ সেহরি বিতরণ করা হয়।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি অসহায় ও দুস্থদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এরপর রমজানের প্রতিটা দিনে তিনি দুস্থ অসহায়দের মাঝে প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
তথ্য মতে, এলাকার বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকার কারণে মোঃ শফিকুল ইসলাম বাছেককে অত্র এলাকার মানুষ জনতার কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সংকটের মুখে পড়ছে সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় এ সংকট মোকাবেলার জন্য প্রতিদিনের মত রিক্স চালক দিনমজুরি ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সেবা প্রধান করে যাচ্ছেন এ জনপ্রিতিনিধি।
নতুন সময়/টিআই