প্রতিদিন দুস্থ অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছেন কাউন্সিলর মানিক
ঢাকা: প্রতিদিনের মতো দুঃস্থ-অসহায় ও গরিব-দুখীদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক।
আজ ২৬ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় এ ইফতার বিতরণ করা হয়।
দেখা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি অসহায় ও দুস্থদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এরপর রমজানের প্রতিটা দিনে তিনি দুস্থ অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
তথ্য মতে, এলাকার বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকার কারণে মানিককে অত্র এলাকার মানুষ জনতার কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সংকটের মুখে পড়ছে সাধারণ মানুষ।
এরই ধারাবাহিকতায় এ সংকট মোকাবেলার জন্য প্রতিদিনের মত রিক্স চালক দিনমজুরি ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড এ কাউন্সিলর।
তথ্য মতে জানা যায়, কাউন্সিলর মানিক বিভিন্ন সংকটে অত্র এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।
ইফতার বিতরনের সময় দেখা যায়, কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক অত্র এলাকার রিক্সাচালক, অসহায় দুস্থ ও সাধারণ মানুষদের ডেকে ডেকে এ ইফতার সামগ্রী প্রদান করেন।
এ সময় ২৬ নং ওয়ার্ড এলাকার এ জনপ্রতিনিধি বলেন, একদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার লকডাউনের দিয়েছে যা চলমান। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ যে কোনো সংক্রমণ ও সংঘাতে অত্র এলাকায় সাধারণ মানুষের পাশে আছি।
নতুন সময়/টিআই