খেলাধুলা

করোনাবিধি ভেঙে বাড়িতে পার্টি করে বিপাকে মেসি

  • 6:23 am - May 06, 2021

নতুন সময় ডেস্ক : বিপাকে আর্জেন্টাইন সুপারস্টার তথা বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার বিরুদ্ধে কোভিডিবিধি ভাঙার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হতে পারে বার্সা রাজপুত্রকে। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সোমবার রাতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন লিওনেল মেসি।

নিয়মানুযায়ী, যেখানে ছ’জনের বেশি উপস্থিত থাকার কথা নয়, সেখানে বার্সেলোনার অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কয়েকজন ফুটবলারের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন তাদের স্ত্রী-বান্ধবীরাও। জানা গেছে, গত রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয় এবং গত মাসে কোপা দেল রে-জয়ের জন্যই মূলত এই পার্টির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাকি মৌসুমের জন্য দলকে উদ্বুদ্ধ করাও লক্ষ্য ছিল মেসির।

আর সেকারণেই বার্সেলোনায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই নিয়মভঙ করে ফেলেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মেসির বাড়ি থেকে ফুটবলারদের বেরতে দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বিশ্বজুড়ে এখনও বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দিন যতই যাচ্ছে মৃত্যুমিছিলও ততই দীর্ঘ হচ্ছে।

গতবছর যার ভয়াবহ রূপের সাক্ষী থেকেছিল স্পেনও। এই পরিস্থিতিতে এখনও সেদেশে জারি করোনাসংক্রান্ত একাধিক বিধিনিষেধ। তার মধ্যে একটি ছিল বাড়িতে পার্টির আয়োজন করলে, তাতে ছ’জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। কিন্তু মেসির বাড়ির ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর তাই নড়েচড়ে বসেছে লা লিগা প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লা লিগার এক কর্মকর্তা জানিয়েছেন, মেসির পার্টিতে কোভিডবিধি ভাঙা হয়েছে কিনা আমরা সেই বিষয়টি খতিয়ে দেখছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au