আন্তর্জাতিক

আইসিইউতে ৬ করোনা রোগীর মরদেহ, উধাও চিকিৎসক-নার্সরা! (ভিডিও)

  • 6:17 am - May 06, 2021

নতুন সময় ডেস্ক : হাসপাতালে নেই কোনও চিকিৎসক, নার্স। ভারতের গুরুগ্রামের হাসপাতালে দেখা মেলেনি কোনও কর্মীরও। অগত্যা করোনা আক্রান্ত রোগীর পরিবারের আত্মীয়রা হাজির হন বন্ধ আইসিইউয়ের সামনে। এরপর ভিতরে ঢুকতেই সকলেই হতবাক। অন্তত ৬ জন করোনা রোগী আইসিইউতেই মরে পড়ে রয়েছেন। গত শুক্রবার ঘটনাটি ঘটে গুরুগ্রামের কৃতি হাসপাতালে।

সেদিনই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। সূত্রের খবর, রোগীরা অক্সিজেনের অভাবে মারা গেছেন। তার মধ্যে তিনজন ভর্তি ছিলেন আইসিইউতে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর আত্মীয়রা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু চিকিৎসক, নার্স বা কর্মীদের দেখা নেই।  ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে, “‌চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কারও দেখা মেলেনি।

রিসেপশনেও কেউ নেই। এমনকি নিরাপত্তারক্ষীরও খোঁজ মেলেনি।” এমনকি রোগীর আত্মীয়দের তরফে পুলিশের কাছে বলতেও শোনা যায়, “কীভাবে আপনারা চিকিৎসকদের চলে যেতে দিলেন। যেখানে রোগীরা রয়েছেন। যারা নিজেদের আপন কাউকে হারান, তারাই একমাত্র বোঝেন।”‌ রোগীর পরিজনদের দাবি, অক্সিজেনের অভাব হতেই চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মীরা পালিয়েছেন।

অক্সিজেনের ঘাটতি নিয়ে মৃত রোগীর পরিবারের এক সদস্য বলেছেন, “তিনি নিজে ভাগ্নের জন্য তিন সিলিন্ডার অক্সিজেন জোগাড় করে এনেছিলেন। কিন্ত কয়েক মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায় এবং মৃত্যু হয়।” আর একজন বলেছেন, “আমার ভাই সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেনের অভাবেই সে মারা গেছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকেরা হাসপাতালেই ছিলেন। কিন্তু প্রাণ ভয়ে ক্যান্টিনে লুকিয়ে ছিলেন। হাসপাতালের ডিরেক্টর স্বাতী রাঠোর বলেন, “‌ঘটনার দিন দুপুর ২ টো নাগাদই সকল সরকারি কর্মকর্তাদের অক্সিজেনের অভাবের কথা জানানো হয়েছিল। সেদিনই অক্সিজেন ফুরিয়ে যাবে বলেও বলা হয়েছিল।”‌

তিনি আরও বলেন, “অক্সিজেনের অভাবের কথা জানিয়ে দুপুরে সময়ই আমরা রোগীর পরিবারদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলি। কিন্তু কোথাও থেকে কোনও সাহায্য পাইনি। রাত ১১ টা নাগাদ ছয়জনের মৃত্যু হয়।”

‌এরপরই রোগীর পরিজনের ক্ষোভের হাত থেকে বাঁচতে ক্যান্টিনে লুকিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ এর আগে গত ২৪ এপ্রিলও রোগীমৃত্যুর কারণে স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই চিকিৎসক, নার্সরা তাদের কাজে ফিরে যান বলে জানান তিনি। গুরুগ্রাম প্রশাসনের দাবি, ওই হাসপাতালটি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নয়। তাই ঘটনার তদন্ত করা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au