খেলাধুলা

পিএসজির বিদায়, ফাইনালে ম্যানচেস্টার সিটি

  • 7:48 am - May 05, 2021

নতুন সময় ডেস্ক : প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সিটির কাছে কোন পাত্তাই পায়নি পিএসজি। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে গত আসরের রানার্সআপের দলটিকে বিদায় করলো পেপ গার্দিওলার শিষ্যরা। মঙ্গলবার (৪ মে) রাতে ইতিহাদ স্টেডিয়ামের ম্যাটিতে ২-০ গোলে জিতে ম্যানসিটি।

দুই অর্ধে একবার করে বল জালে পাঠান রিয়াদ মাহরেজ। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় সিটি। এবার দ্বিতীয় লেগে ২-০ গোলের জয় পেল, তাতে দুই লেগের অগ্রগামিতায় ৪-১ গোলের ব্যবধানে ফাইনালে গেল ম্যানসিটি। যদিও চোটের কারণে পিএসজির তারকা কিলিয়ান এমবাপে মাঠে নামতে পারেননি। তার উপর দ্বিতীয়ার্ধের মাঝপথে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তবে ম্যাচে নেইমার ছিলেন, কিন্তু নিজের ছায়া হয়ে।

অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল ম্যানসিটি। ৭ মিনিটে নেইমারের ক্রস বক্সের মধ্যে ওলাক্সান্দার জিনচেঙ্কো বিপদমুক্ত করেছিলেন। পিএসজির খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্বাগতিকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলে রেফারি ভিএআর যাচাই করেন। রিপ্লেতে বল জিনচেঙ্কোর হাতে নয়, কাঁধ ছুঁতে দেখা গেছে। বাতিল হয় পেনাল্টির সিদ্ধান্ত।

পাঁচ মিনিট পরেই গোল খেয়ে বসে পিএসজি। দারুণ এক প্রতি-আক্রমণে কেভিন ডে ব্রুইনের শট মার্কিনিয়োসের পায়ে লেগে বল চলে যায় ডান দিক। ছুটে গিয়ে জোরালো কোনাকুনি শটে গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করেন মাহরেজ। ১৭তম মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে হেড করেছিলেন মার্কিনিয়োস। কিন্তু সেটা ক্রসবারে লেগে ফেরত আসে।

ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ফিরে নেইমারের একটি দুর্দান্ত শট ব্লক করে ফরাসিদের হতাশ করেন জিনচেঙ্কো। ৬২ মিনিটে দলে দুটি বদল আনে পিএসজি। মাউরো ইকার্দির জায়গায় মোয়াসে কিন ও অ্যান্ডার হেরেরাকে উঠিয়ে হুলিয়ান ড্রাক্সলারকে নামায় তারা। তাতে বদলায়নি তাদের ভাগ্য।

বরং ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু পাস থেকে বক্সের মধ্যে ঢুকে ডান দিকে বল বাড়ান ফিল ফোডেন। বল গড়িয়ে মাহরেজের সামনে পড়ে। আর কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন মাহরেজ। দুই গোল খেয়ে মেজাজ ধরে রাখতে পারেনি পিএসজি। ৬৯তম মিনিটে ডি মারিয়া লাল কার্ড দেখলে পিএসজির ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ হয়ে যায়।

বল কাড়াকাড়ি করতে গিয়ে ফের্নান্দিনিয়োকে লাথি মারেন ডি মারিয়া, তাতে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানসিটি, তেমনি পিএসজিও পারেনি কোন গোল করতে। ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গার্দিওলার শিষ্যরা। এই প্রথম ইংল্যান্ডের কোনো দল এক আসরে ১১টি ম্যাচ জিতল। পাঁচ জয় ও এক ড্রয়ে গ্রুপ পর্ব পার করা ম্যানসিটি নকআউট পর্বে জিতল সব ম্যাচ। আগামী ২৯ মে ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে ম্যানসিটি। তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা চেলসি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au