অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
স্পোর্টস রিপোর্টার: জুন মাসের সিরিজ জুলাই মাসে হবে। তিন ম্যাচের টেস্ট সিারিজ খেলতে ইংল্যান্ডের আতিথ্য পাবে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যে এই সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
গত মঙ্গলবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচিও চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে দু’টি ভেন্যুর সঙ্গে আছে উন্নত আবাসন সুবিধা, সেই সাউদাম্পটন এবং ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ইসিবি।
স্বাস্থ্য বিধি মেনে দর্শকহীন এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। বাকি দুই টেস্টই ওল্ড ট্রাফোর্ডে। ১৬ জুলাই শুরু দ্বিতীয় ও ২৪ জুলাই শুরু তৃতীয় ও শেষ টেস্ট। আইসিসির গাইডলাইন মেনে এই সিরিজ আয়োজন করবে ইসিবি।
তার জন্য সিরিজ শুরুর আগে কোভিড ১৯ পরীক্ষা করে সফরকারী দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে ২ সপ্তাহ। তা মেনে নিয়ে চাটার্ড ফ্লাইটে ভ্রমণের আবদার করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সুবিধা দিতে সম্মত হয়েছে ইসিবি। আগামী ৮ জুন চাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবে ওয়েস্ট ইন্ডিজ দল।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। ৫৫ জন ক্রিকেটারকে ডেকেছে তারা অনুশীলনে। ইংল্যান্ড সফরকে সামনে রেখে বুধবার ১৪ সদস্যের টেস্ট দল এবং ১১ জনের রিজার্ভ স্কোয়াডও ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
তবে করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে ইংল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটসম্যান সিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো এবং অলরাউন্ডার কেমো পল। এই তিনজনের জায়গায় নতুন দুইজনের ভাগ্য খুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাহীন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান এনক্রুমা বনার এবং ২২ বছর বয়সী ফাস্ট বোলার চিমার হোল্ডার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে মনোনীত হয়েছেন।
ইংল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্লাকউড,এনক্রুমার বনার,ক্রেইগ ব্রাথউইট,সামারাহ ব্রুকস,জন ক্যাম্পবেল,রোস্টন চেজ,রাকিন কর্নওয়েল,শেন ডরউইচ,চিমার হোল্ডার,সাই হোপ,আলজারি জোসেফ,রেমন রেইফার ও কেমার রোচ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au