ঘটনা প্রবাহ

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধ,সন্ত্রাসী হামলায় কৃষক আহত

  • 11:18 am - May 03, 2021

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা গদখালী নীলকন্ঠ নগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী রমজানের হামলায় কৃষক মারুফ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা মারুফকে আহত অবস্থায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ২৯ এপ্রিল সকালে গদখালীর নীলকন্ঠ গ্রামের পটল ক্ষেতে এ ঘটনা ঘটে। আহত কৃষক হলেন, গদখালী নীলকন্ঠ গ্রামের মৃত হযরত আলীর ছেলে মারুফ হোসেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কৃষক মারুফ নিজের পটল ক্ষেতে পানি দিতে গেলে হঠাৎ একই গ্রামের সন্ত মল্লিকের ছেলে রমজান তার হাতে থাকা রড দিয়ে মারুফের উপর অতর্কিত হামলা চালায়। মারাত্মক জখম হয়ে ক্ষেতে পড়ে যায় কৃষক মারুফ। মাঠে থাকা কৃষকরা মারুফকে উদ্ধার করতে আসলে ঘটনাস্থলে রড ফেলে পালিয়ে যায় রমজান। পরে অজ্ঞান অবস্থায় মারুফকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মারুফ হোসেন জানান, একটা জমিসংক্রান্ত বিষয় নিয়ে রমজান আলী’র সাথে কয়দিন আগে আমার কথা কাটাকাটি হয়। আমার জমিতে অবৈধ ভাবে বেড়া দিয়ে দখল করার চেষ্টা করলে আমি বাধা দেয়। সেদিনের কথা কাটাকাটি’র জের ধরে গত বৃহস্পতিবার সকালে রড দিয়ে আমার উপর হামলা চালায় রমজান। তার পর আমি আর কিছু বলতে পারি না।

এদিকে আহত মারুফের স্ত্রী সেলিনা বলেন, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে মাঠে যায় আমার স্বামী। হঠাৎ একটা রড নিয়ে রমজান আলী আমার স্বামীর উপরে হামলা চালায়। সন্ত্রাসী রমজানের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানাই।

ঝিকরগাছা থানার এএসআই মহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে কৃষক মারুফকে মারধর করার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au