স্বাস্থ্য কথা

টিকার নিরাপত্তা নিশ্চিত না করে গণহারে প্রয়োগ গ্রহণযোগ্য নয়

  • 11:43 am - May 02, 2021
টিকার নিরাপত্তা নিশ্চিত না করে গণহারে প্রয়োগ গ্রহণযোগ্য নয়

ঢাকা: লকডাউন দেয়ার ফলে দেশে ৯৯% রোগীর জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বিভিন্ন মেয়াদী প্রভাবে অনেক লোক ইতিমধ্যে মারা গেছেন। আরো মারা যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। লকডাউন দীর্ঘায়িত করলে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে মন্তব‌্য ক‌রে‌ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অনুজীববিজ্ঞানী ড. মুহম্মদ মঞ্জুরুল করিম।

রোববার (২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তি‌নি বলেন, টিকার সেফটি কতটুকু বিবেচনায় আনা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ হয়েছে। টিকা নেওয়ার পর এক থেকে দেড় মাসের মধ্যে অনেকে মারা যাচ্ছেন বলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি বলেন, আসলে অক্সফোর্ড বা স্পুটনিকের টিকায় অ্যাডিনোভাইরাল ভেক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একেবারেই নতুন প্রযুক্তি এবং এর সেফটি এখনও পরীক্ষিত নয়। এত দ্রুত সময়ের মধ্যে একটি পজিটিভ সেন্সের আরএনএ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনের সেফটি ভালো হবে, সেটি নিশ্চিতভাবে বলা যায় না। এক্ষেত্রে টিকার সেফটি আমাদের জনগণের ইমিউনিটি সাপেক্ষে অবশ্যই পরীক্ষা করা উচিত। সেফটি পরিমাপ না করে জনগণের ওপর তা গণহারে প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

এই অণুজীববিজ্ঞানী বলেন, গত বছর করোনাভাইরাস আসার পর আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের নন কোভিড রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ২০২০ সালে দেশে মোট মৃত্যু ছিল ৮ লাখের বেশি। কিন্তু করোনায় মৃত্যু ঘটে মাত্র ৮ হাজার লোকের, যা মোট মৃত্যুর এক শতাংশ। এ ১ শতাংশ মৃত্যু কমাতে গিয়ে বৈষম্যমূলক আচরণ করে বাকি ৯৯ শতাংশ মৃত্যুকে ত্বরান্বিত করা হয়েছে। বিশেষ করে লকডাউন দেওয়ার ফলে এই ৯৯ শতাংশ রোগীর জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বিভিন্ন মেয়াদী প্রভাবে অনেক লোক ইতোমধ্যে মারা গেছেন। আরও মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া লকডাউনের কারণে মানুষের আর্থিক অসঙ্গতি বৃদ্ধি পেয়েছে। যার ফলে জরুরি ওষুধপত্র, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন ও চিকিৎসাসেবা নেওয়ার সামর্থ্য কমেছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মৃত্যুহার মারাত্মকভাবে বাড়বে।

তিনি বলেন, অতি সম্প্রতি পৃথিবীর অন্যতম শীর্ষ সায়েন্স জার্নাল ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস বায়ুবাহী। এর আগেও পৃথিবীর ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী প্রমাণ করেছেন, করোনা বাতাসে ছড়ায়। করোনাভাইরাস যদি বাতাসে ছড়ায়, তবে করোনা দমন করতে লকডাউনের কোনো ভূমিকা নেই। কারণ, লকডাউন দিয়ে মানুষ আটকে রাখা যায়। কিন্তু বাতাস আটকে রাখা যায় না। অনেকে বিভিন্ন গ্রাফ ও গবেষণা প্রকাশ করে দাবি করেন, করোনা সংক্রমণ রোধে লকডাউনের ভূমিকা আছে। তাদের এই গবেষণাগুলো মূলত আন-কন্ট্রোলড বিফোর আফটার স্টাডি, যেখানে এক্সপেরিমেন্টাল গ্রুপকে কোনো কন্ট্রোল গ্রুপের সঙ্গে তুলনা করা হয় না। ফলে প্লাসিবো ইনফেক্ট ও অন্যান্য ফ্যাক্টরগুলোকে বিবেচনায় আসে না। এতে তাদের স্টাডিগুলোতে অনেক ভুল ফলাফল প্রদর্শিত হয়েছে।

তিনি আরও বলেন, মূলত প্রতিবছর বিশ্বজুড়ে ফ্লু ভাইরাসে স্বাভাবিকভাবে ১০০ কোটি লোক আক্রান্ত হয়। এর মধ্যে ২০ কোটি লোকের মধ্যে ইনফেকশন ভাইরাল নিউমোনিয়া পর্যায় চলে যায়। ভাইরাল ফ্লুগুলোর একটি বড় অংশের জন্য দায়ী করোনাভাইরাসের বিভিন্ন স্ট্রেইনগুলো। এ সমস্যার নতুন কিংবা সাময়িক কোনো বিষয় নয়। তাই তাড়াহুড়ো করে লকডাউন দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোনো লাভ হবে না, বরং এ সমস্যার স্থায়ী সমাধানের দিকে আমাদের স্বাস্থ্যবিভাগকে দৃষ্টি দিতে হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au