খেলাধুলা

তাসকিনের পর তাইজুলের হানা

  • 7:00 am - April 30, 2021

গড়পড়তা মানের উইকেটের জন্য আগের ম্যাচেই ডিমেরিট পয়েন্ট পেয়েছে পাল্লেকেলের উইকেট। বোলারদের জন্য এই মাঠে কঠিন হয়ে যায়, সহজ স্বীকারোক্তি ছিল তাসকিন আহমেদের। সেই তাসকিনের জোড়া আঘাতেই সাজঘরে ফিরলেন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। পরে ধনাঞ্জয়াকে ফেরান তাইজুল।

তার আগে অবশ্য ১৪০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন থিরিমান্নে। লিটন দাসের গ্লোভসবন্দী হওয়ার আগে তার ২৯৭ বলের ইনিংসে ছিল ১৫টি চারের মার। একইসঙ্গে ওশাদা ফার্নান্ডোর সঙ্গে গড়েন ২৪৬ বলে ১০৪ রানের আরেকটি শতাধিক রানের জুটি। যাতে ৩১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

এর এক ওভার পর এসেই ৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউজকে তুলে নেন তাসকিন। এবারও ওভারের প্রথম বলেই উইকেট নেন দীর্ঘদেহী এই পেসার। যাতে ৩১৯ রানেই তৃতীয় উইকেট পড়ল লঙ্কার। আর পরের ওভারেই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। যাতে ১৫ রানের ব্যবধানে দলের চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ১১৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান। ফার্নান্ডো ৬৫ রানে এবং পাথুম নিসাঙ্কা শূন্য রানে ক্রিজে আছেন।  এর আগে প্রথম দিনের শেষ সেশনে দীমুথ করুণারত্নেকে ১১৮ রানে ফেরান অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। এরপর লাহিরু থিরিমান্নের অপরাজিত শতক ও ওশাদা ফার্নান্ডোর ব্যাটে ১ উইকেটে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।

আজ দ্বিতীয় দিনের শুরুতেই নিজের চতুর্থ ফিফটি তুলে নেন ওশাদা। যাতে দলের স্কোর ৩০০ রান পার করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের প্রথম ইনিংস ঠিক কোথায় গিয়ে থামে সেটা সময় বলে দেবে। তবে তাদের লক্ষ্য ছয় শতাধিক রান। যেমনটি গতকাল ব্যক্ত করেছেন দলটির ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। তবে আজ প্রথম সেশন শেষে তাদের যে অবস্থা, আর উজ্জীবিত টাইগার বোলারদের সামনে লঙ্কানদের সেই লক্ষ্য পূরণ হবে কিনা সেটা সময়ের অপেক্ষা।

প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, ‘ছেলেদেরকে ইতিবাচক দেখতে পেরে খুব ভালো লাগছে। তারা রান রেটও বাড়িয়ে তুলছে। এমন উইকেটে আমরা ৬০০ রানেরও বেশি করতে চাই, যাতে প্রথম টেস্টে তারা যেভাবে আমাদের ওপর চাপ ফেলেছিল সেভাবে তাদের ওপর চাপ ফেলতে পারি। বলা যেতে পারে আগের ম্যাচের ঠিক উল্টোটা হবে। তারপর দেখা যাক এখান থেকে কী হয়।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au