খেলাধুলা

লজ্জার হারে শীর্ষে ওঠা হলো না বার্সার

  • 6:58 am - April 30, 2021

জিতলেই পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের চূড়ায়, শিরোপা জয়ের সম্ভাবনা হবে জোরালো। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে লিওনেল মেসির গোলে শুরুটাও দারুণ হয় বার্সেলোনার। তবে দ্বিতীয়ার্ধে অল্প সময়ে পাল্টে গেল চিত্র। পাল্টা-আক্রমণে দারুণ দুটি গোলে অসাধারণ এক জয় নিয়ে ফিরল গ্রানাডা।  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যু-তে লা লিগায় নিজেদের ৩৩তম ম্যাচে গ্রানাডার কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে মেসি-গ্রিজম্যানরা।

মাত্র ২৩ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। ৬৩ মিনিটে ডারউইন মার্চিস সমতা টানার পর ৭৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন জর্জ মোলিনা। এই জয়ে এক না পাওয়ার বৃত্ত থেকে বেরিয়ে এলো গ্রানাডা। লিগে এই প্রথম বার্সেলোনার মাঠে জয়ের স্বাদ পেল তারা। যাতে লজ্জাজনক স্বাদ পেল মেসিরা।

গোটা ম্যাচে ৮২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৬টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে মাত্র চারটি ছিল লক্ষ্যে। তবে লক্ষ্যভেদ মাত্র একটি। আর গ্রানাডার ছয় প্রচেষ্টার মাত্র দুটি ছিল লক্ষ্যে এবং দুটিই খুঁজে পায় ঠিকানা।

ক্লাসিকোয় হারের পর টানা দুই জয় ও শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো পয়েন্ট হারানোয় শিরোপা ভাগ্য নিজেদের হাতে পেয়েছিল বার্সেলোনা। কিন্তু এই ব্যর্থতার পর আবারও তা চলে গেল আতলেটিকোর হাতে। জমে ওঠা লা লিগার মুকুটের লড়াইয়ে নিল নতুন মোড়।

লিগ টেবিলে সেই আগের মতোই তিন নম্বরে রইলো রোনাল্ড কোম্যানের দল। শীর্ষে যথারীতি আতলেটিকো মাদ্রিদ, আর দুইয়ে মাদ্রিদ জায়ান্ট রিয়াল। ৩৩ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭১। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রিয়াল। আর শীর্ষে থাকা আতলেটিকোর পয়েন্ট ৭৩। শিরোপা লড়াইয়ে আছে সেভিয়াও, ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। আর এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এলো গ্রানাডা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au