খেলাধুলা

এবির ঝড়ে আবারও শীর্ষে ব্যাঙ্গালুরু

  • 8:20 am - April 28, 2021

নতুন সময় ডেস্ক : আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পরের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসে হারিয়ে ফের শীর্ষে ফিরলো কোহলীরা। তবে জয় পেতে তাদেরকে লড়াই করতে হয়েছে শেষ বল পর্যন্ত। এমন রোমাঞ্চকর ম্যাচে মাত্র ১ রানে হার মানে দিল্লি।

শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ১৪ রান। তখন হেটমায়ার ৫২ ও ঋষভ পান্ত ৪৭ রানে ব্যাটিংয়ে। মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে এক এক রান করে নেন দুই ব্যাটসম্যান। শেষ ৪ বলে দিল্লির দরকার ১২ রান। তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি দিল্লি অধিনায়ক। পরের বলে দুই রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ দুই বলে টানা চার মারলেন ঋষভ পান্ত। কিন্তু দলকে জেতাতে পারলেন না। মাত্র ১ রানে হারলো দিল্লি ক্যাপিটালস।

পাঁচ ম্যাচে সমান ৪টি করে জয় নিয়ে নেমেছিল দিল্লি ক্যাপিট্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুখোমুখি লড়াইয়ের পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে বিরাট কোহলির দল। আর দ্বিতীয় হারে ৮ পয়েন্ট নিয়ে তিনে দিল্লি। দুইয়ে আছে চেন্নাই। আগে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে ১৭১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু।

জবাবে নেমে ৯২ রানে ৪ উইকেট হারানো দিল্লিকে লড়াইয়ে ফেরান অধিনায়ক পান্ত ও হেটমায়ার। ১৮তম ওভারে তিন ছক্কা মারার পরের ওভারে ২৩ বলে ফিফটি হাঁকিয়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন হেটমায়ার। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি, ১৭০ রান থামে দিল্লি। পান্ত ও হেটমায়ারের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল ৪৪ বলের। পান্ত ৪৮ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। আর হেটমায়ারের ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ছিল দুই চার ও চার ছক্কা।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত শুরু করে দিল্লি। বিরাট কোহলি (১২) ও দেবদূত পাডিক্কালকে (১৭) দুই ওভারে পরপর মাঠছাড়া করেন আবেশ খান ও ইশান্ত শর্মা। ৩০ রানে ২ উইকেট হারানো ব্যাঙ্গালুরুকে স্বস্তি এনে দেন রজত পতিদার ও গ্লেন ম্যাক্সওয়েল। ১ চার ও ২ ছয়ে ঝড় তোলার আভাস দিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাক্সওয়েল, ২০ বলে ২৫ রান করে থামেন অমিত মিশ্রের বলে।

এরপর ব্যাটিংয়ে নামেন ডি ভিলিয়ার্স। পতিদারের সঙ্গে ৩৮ বলে ৫৪ রানের জুটি গড়েন ভিলিয়ার্স। পতিদারকে ৩১ রানে ফিরিয়ে এ জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ২৫ রানের জুটি গড়ার পথে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পান ডি ভিলিয়ার্স। পঞ্চম উইকেট হারিয়ে ১৮ ওভার শেষ করা ব্যাঙ্গালুরুর স্কোর ছিল ১৩৯ রান।

এরপরই ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। শেষ ওভারে তিন ছক্কায় ২৩ রান যোগ করেন ডি ভিলিয়ার্স। ড্যানিয়েল স্যামসের সঙ্গে তার ৩২ রানের অপরাজিত জুটি ছিল ১৩ বলের। ৪২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। ৫ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালুরু। ইশান্ত, আবেশ, অমিত, অক্ষর ও কাগিসো রাবাদা দিল্লির পক্ষে একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কো :
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : ২০ ওভারে ১৭১/৫ (কোহলি ১২, পাডিক্কাল ১৭, রজত ৩১, ম্যাক্সওয়েল ২৫, ডি ভিলিয়ার্স ৭৫*, সুন্দর ৬, স্যামস ৩*; ইশান্ত ৪-০-২৬-১, রাবাদা ৪-০-৩৮-১, আভেশ ৪-০-২৪-১, অমিত ৩-০-২৭-১, আকসার ৪-০-৩৩-১, স্টয়নিস ১-০-২৩-০)

দিল্লি ক্যাপিটালস : ২০ ওভারে ১৭০/৪ (পৃথ্বী ২১, ধাওয়ান ৬, স্মিথ ৪, পান্ত ৫৮*, স্টয়নিস ২২, হেটমায়ার ৫৩*, স্যামস ২-০-১৫-০, সিরাজ ৪-০-৪৪-১, জেমিসন ৪-০-৩২-১, সুন্দর ৪-০-২৮-০, হার্শাল ৪-০-৩৭-২, চেহেল ২-০-১০-০)

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au