খেলাধুলা

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

  • 8:13 am - April 28, 2021

নতুন সময় ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এতে লিগের ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের। মঙ্গলবার ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে গোটা ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য থাকলেও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রিয়ালের ওপর চড়াও হয় চেলসি। আক্রমণাত্মক খেলার কারণেই ১৪তম মিনিটে অ্যান্তোনিও রুডিগারের লম্বা করে বাড়ানো বল পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডার নাচো এবং ভারানের মধ্য দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন পুলিসিচ। এরপর থিবো কোর্তোয়াকে মাটিতে আছড়ে ফেলে জোরালো শট নেন, তাতে ভারান বুক ছোঁয়ালেও গোল রুখতে পারেনি।

গোল খেয়ে যেন হুঁশ ফেরে শেষ আটে লিভারপুলকে হারানো রিয়ালের। ধার বাড়ে তাদের আক্রমণে। ২৩তম মিনিটে বেনজেমার দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরের দিকে লাগে। পাল্টা আক্রমণে ভীতি ছড়াচ্ছিল চেলসিও। জমজমাট লড়াইয়ের ২৯তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ছোট করে নেওয়া কর্নারে মার্সেলো দূরের পোস্টে ক্রস বাড়ান। লাফিয়ে হেড করেন কাসেমিরো, পরের হেডে এদের মিলিতাও খুঁজে নেন বেনজেমাকে। আর ফরাসি এই স্ট্রাইকার জটলার মধ্যে দারুণভাবে হেডে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের দিকে না ফিরেই ডান পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন।

আসরে বেনজেমার এটি ষষ্ঠ গোল। প্রতিযোগিতাটির গোলদাতাদের তালিকায় মোট ৭১ গোল নিয়ে সাবেক রিয়াল তারকা রাউল গনজালেসের পাশে বসলেন তিনি। খেলার দ্বিতীয়ার্ধেও চেলসির আধিপত্য দিয়েই শুরু হয়। গোটা ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের বেশ ক্লান্ত বলেই দেখা গেছে। চেলসির গতির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না লুকা মদ্রিচ-টনি ক্রুসরা।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মার্সেলোর ভুলে গোল খেতে বসেছিল রিয়াল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ভেরনার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। আর ফাইনালের টিকিটের ভাগ্য ঝুলে থাকে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ওপর। আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে দুই দল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au