জাতীয়

যুক্তরাষ্ট্রে ৭ম দিনে বিক্ষোভ, আরও সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

  • 8:09 am - June 02, 2020
যুক্তরাষ্ট্রে ৭ম দিনে বিক্ষোভ, আরও সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে চলমান বিক্ষোভ সপ্তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনকে নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ব্যর্থ হয়েছে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার (১ জুন) হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে দেশব্যাপী আরও সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন। খবর সিএনএন।

একইসাথে নিজেকে আইনের শাসনের সর্বময় অধিকারী এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মিত্র হিসেবে ঘোষণা করে ট্রাম্প বলেছেন, রাজপথে এই বিশৃঙ্খলা দমনে মার্কিন সেনাবাহিনী মাঠে নামবে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে যেহেতু স্থানীয় সরকার ব্যর্থ হচ্ছে, তাই সমস্যার দ্রুত সমাধানের জন্য সেনাবাহিনীকেই ডাকতে হবে।

এর আগে, ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে আসা হাজারো বিক্ষোভকারী ন্যায়বিচারের দাবিতে হোয়াইট হাউজের সামনে অবস্থান নেন। তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ টিয়ার গ্যাস, ফ্ল্যাশ গ্রেনেড, রাবার বুলেট ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা কয়েকটি অবকাঠামো ও একটি চার্চে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে।

সোমবার ওই চার্চ পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে একটি বাইবেল হাতে নিয়ে তিনি বলেন, আমরা দুনিয়ার অন্যতম সেরা দেশের নাগরিক। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব আমি পেয়েছি, তার সর্বোত্তম প্রতিদান নিশ্চিত করা হবে।

এ সময় ট্রাম্প আরও বলেন, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কাজ করছে তার প্রশাসন। দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প চার্চ থেকে হোয়াইট হাউজে প্রবেশের কিছুক্ষুণের মধ্যেই কয়েকটি সেনাবাহিনীর কনভয় পেনসিলভেনিয়ার দিকে যাত্রা করে বলে জানিয়েছে সিএনএন।

এছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ৪০ শহরে কারফিউ জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসিসহ ২৪ অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পাঁচ সহস্রাধিক ন্যাশনাল গার্ডের (রিজার্ভ সেনা) সদস্য। নিউইয়র্কে কারফিউয়ের মেয়াদ বেড়েছে মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা পর্যন্ত। ওয়াশিংটনে কারফিউ বলবৎ থাকবে আরও দুই দিন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au