ঘটনা প্রবাহ

জয়পুরহাটের পল্লীতে তুচ্ছ ঘটনায় ৩ গৃহবধূকে বেদম প্রহারের অভিযোগ

  • 5:17 pm - April 27, 2021

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি, ২৭ এপ্রিলঃ
জয়পুরহাট সদর উপজেলার পাটুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ গৃহবধূকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই ঘটনায় আহত ৩ গৃহবধূকে উদ্ধার করে তাদের স্বজনরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেন।

আহতরা হলেন- পাটুরিয়া দক্ষিনপাড়া গ্রামের কাজেম উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৪২), তারেকুল ইসলামের স্ত্রী রেনুয়ারা (২৫) ও আজিনুর রহমানের স্ত্রী নার্গিস আক্তার (৩০)। এ ছাড়া আবারো হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে ওই ৩ নারীর স্বামী ও স্বজনরা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,

গতকাল সোমবার সকালে তাদের ১ মাস বয়সী এক গরুর বাছুর প্রতিবেশী সাইদুল ইসলামের আম গাছের কয়েকটি পাতা খেয়ে ফেলেছে বলে সাইদুলের পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এতে উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের ছেলে মঞ্জিল ইসলাম (২৫), শাকিল ইসলাম (২১), জোবেদুল আলমের ছেলে ফেরদৌস আলম (৪০) ও ফেরদৌসের ছেলে ইউসুফ আলী (১৯) ওই ৩ নারীকে লাঠি-সোটা দিয়ে বেধরক পেটাতে থাকেন। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান।

পরে আহত নারীদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়
বলেও জানান নির্যাতিত নারীদের স্বজনরা।
এ ব্যাপারে অভিযুক্তদের পক্ষে ফেরদৌস আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা মারপিটের সাথে জড়িত না হলেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au