মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা কাজী প্রতীকের নেতৃত্বে দুস্থদের মাঝে ইফতার বিতরণ
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার দেশে লকডাউন দিয়েছে। কিন্তু এই দরিদ্র ও শ্রমজীবীদের অর্থ উপার্জনের পথ বন্ধ হওয়ায় তারা প্রচুর ভোগান্তিতে পরেছে। অর্থের অভাবে তারা এই রমজানে সেহেরি,ইফতারও ঠিকমতো করতে পারছে না।
এসব মানুষদের পাশে দাড়াতে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান হয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর নির্দেশে মানিকগঞ্জে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ (২৬ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক এর নেতৃত্বে অসহায়-দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা শাহীনুর,সেন্টু,মিলন,প্রান্ত, নাহিয়ান,জাকু,আবিদ,আল-আমিন,সয়ন, তানভী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ নেতা তানজির,রাতিম,জনি,হুমায়ুন সহ অনেকে।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক বলেন,চলমানে অসহায় দুস্থদের পাশে দাড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা আজকে ইফতার বিতরণ করেছি। আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অসহায় দুস্থদের পাশে থাকবে।