গফরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালিত
ঢাকা: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ বাসস্ট্যান্ডে কলকাকলী বিদ্যা নিকেতন প্রাঙ্গনে সকাল ১১ টায় আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর তত্বাবধানে শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা বিএনপি নেতা, রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ মাস্টার, বিএনপি নেতা বজলুর রহমান, গফরগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুল, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা হেলাল উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বাবুল, শামছুল আলম ফুল মিয়া, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ তৌহিদ মাহমুদ সেলিম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা বুলবুল সরকার, ইব্রাহিম খলিল, মামুন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম স্বপন, মোঃ রিপন মিয়া, শেখ হাসানুর রহমান রিয়াজ, মোঃ হাবিবুল্লাহ, রাসেল মাহমুদ, রতন শেখ, তাঁতী দল নেতা মোঃ চাঁন মিয়া, মনির মিয়া, ছাত্রদল নেতা সুখেন আকন্দ, ইন্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম,মাজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, জিন্নুরাই তনয়, গোলাম মোস্তফা, আরিফ, রিমন মিয়া, ইসতিয়াক, হাফিজুর রহমান, তানভীরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, আরাফাত রহমান কোকোসহ শহীদদের এবং করোনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ সিদ্দিকুর রহমান।
নতুন সময়/টিআই