খেলাধুলা

মেসির জোড়া গোল, বড় জয় পেল বার্সা

  • 7:05 am - April 23, 2021

জিল্লুর রহমান জয় : স্প্যানিশ লা লিগার ম্যাচে ফের জোড়া গোল পেলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে গেটাফের বিপক্ষে এই জোড়া পান তিনি। এতে ৫-২ গোলে গেটাফেকে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। ৩২ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।

ঘরের মাঠে ৮ মিনিটের মাথায় লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে। তবে ১২ মিনিটের মাথায় ক্লেমেন্টে ল্যাংলেট আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে গেটাফে। অবশ্য ২৮ মিনিটের মাথায় গেটাফের সোফিয়ান চাকলা নিজেদের জালে নিজে বল জড়িয়ে আবার এগিয়ে দেন বার্সেলোনাকে। ৩৩ মিনিটে লিওনেল মেসি তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।

বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান কমায় গেটাফে। এ সময় পেনাল্টি পায় গেটাফে। আর পেনাল্টি থেকে আনেস উনাল গোল করে ব্যবধান করেন ৩-২। ম্যাচের শেষ মুহূর্তে আরও দুটি গোল পায় বার্সা। ৮৭ মিনিটে রোনাল্ড আরাউজো ও ৯০+৩ মিনিটের মাথায় আতোঁয়ান গ্রিজমান পেনাল্টি থেকে গোল করেন। তাতে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। অবশ্য পেনাল্টি নিয়ে হ্যাটট্রিক করার সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু তিনি সেটা না করে পেনাল্টি কিক নিতে দেন গ্রিজমানকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au