রাজনীতি

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফায় নির্বাচন : নজরে যেসব মহারথীরা

  • 7:40 am - April 22, 2021

পশ্চিমবঙ্গে ৫ দফার ভোটগ্রহণ শেষ। ষষ্ঠ দফায় রাজ্যের চার জেলার ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের ৯, নদিয়ার ৯, পূর্ব বর্ধমানের ৮ এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসন। ষষ্ঠ দফায় রুপোলি পর্দার তারকাদের পিছনে ফেলে দিয়েছেন রাজনীতির তারকারা। এই দফায় ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের একাধিক মন্ত্রীরও। দেখে নেওয়া যাক ষষ্ঠ দফায় কাদের উপরে থাকছে নজর-

নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসনে এ বার তৃণমূলের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি-র মুকুল রায়। নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন কৌশানী। একদা তৃণমূলের দুঁদে সংগঠক, বর্তমানে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে লড়াই তাঁর। পোড়খাওয়া রাজনীতিবিদ হলেও ভোটের ময়দানে বিশেষ ‘পরীক্ষিত’ নন মুকুল।

২০০১ সালে উত্তর ২৪ পরগনার জগদ্দল কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে হারতে হয়েছিল তাঁকে। দীর্ঘ ২০ বছর পরে ফের ভোটে লড়ছেন তিনি। উত্তর ২৪ পরগনার হাবরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ৪ বারের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দু’দফায় গাইঘাটা ও দু’দফায় হাবরা থেকে জিতেছেন তিনি। এ বার পঞ্চম বার বিধায়ক হওয়ার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ বিজেপি-র রাহুল সিংহ।

রাজনীতির ময়দানে বহু দিন ধরে গেরুয়া পতাকা ধরে থাকলেও রাহুলের ভোট-ভাগ্য কখনও প্রসন্ন হয়নি। এ বার তাঁকে হাবরায় টিকিট দিয়েছে দল। বার বার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা রাহুলের সামনে কঠিন লড়াই। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এবার তৃণমূলের টিকিট পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। হালিশহরের ছেলে রাজের প্রতিপক্ষ তৃণমূলের চন্দ্রমণি শুক্লা।

উত্তর ২৪ পরগনারই দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল ফের প্রার্থী করেছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। ২০১১ সালে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হলেও ২০১৬-র বিধানসভায় হেরে যান চন্দ্রিমা। পরে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে মন্ত্রী হন তিনি। এ বার চন্দ্রিমার লড়াই বিজেপি-র অর্চনা মজুমদারের বিরুদ্ধে।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের দু’বারের বিধায়ক স্বপন দেবনাথকেই ফের প্রার্থী করেছে তৃণমূল। ২০০১ সালে অধুনাবিলুপ্ত বর্ধমানের নাদনঘাট কেন্দ্র থেকে বিধায়ক হওয়া স্বপন এ বার পঞ্চম বারের জন্য বিধায়ক হওয়ার লড়াইয়ে। তাঁর প্রতিপক্ষ বিজেপি-র রাজীবকুমার ভৌমিক। ২০১৫ সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে ২০১৬-য় বর্ধমানের কাটোয়া থেকে বিধায়ক হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এ বারও সেখানেই প্রার্থী তিনি। তাঁর প্রতিপক্ষ বিজেপি-র শ্যামা মজুমদার। মুকুলপুত্র শুভ্রাংশু রায় ২০১১ থেকে উত্তর ২৪ পরগনার বীজপুরের বিধায়ক। বাবার পরে তিনিও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এ বার বীজপুর থেকেই বিজেপি-র টিকিটে লড়ছেন তিনি। প্রতিপক্ষ তৃণমূলের সুবোধ অধিকারী। তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়ে টিকিট পাওয়া বিধায়কদের তালিকায় আরও এক নাম শীলভদ্র দত্ত।

২০১১ সালে ব্যারাকপুর থেকে জিতেছিলেন তিনি। ২০১৬ সালে উত্তর ২৪ পরগনার খড়দহতে তাঁকে টিকিট দেয় তৃণমূল। সেই কেন্দ্রেই এ বার বিজেপি প্রার্থী শীলভদ্রের প্রতিপক্ষ তৃণমূলের কাজল সিংহ। ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের রহস্যমৃত্যুর পরে ২০১১ সালে তাঁর দাদা রুকবানুর রহমানকে নদিয়ার চাপড়া থেকে প্রার্থী করে তৃণমূল। দু’বারের বিধায়ক তিনি। এ বারও তাঁকে টিকিট দিয়েছে শাসকদল।

তাঁর প্রতিপক্ষ বিজেপি-র কল্যাণকুমার নন্দী। নজর থাকবে উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামিজের উপরেও। রাজনৈতিক মহলে ‘ভিক্টর’ নামে পরিচিত ইমরান ২০০৯ সালে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির ছেড়ে যাওয়া আসন গোয়ালপোখর থেকে উপনির্বাচনে জেতেন। ২০১১ সাল থেকে তিনি চাকুলিয়ার বিধায়ক। এ বারও সেখানে তাঁকে টিকিট দিয়েছে বামফ্রন্ট।

সূত্র : আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au