খেলাধুলা

রাজস্থানকে হারিয়ে দুইয়ে ধোনির চেন্নাই

  • 8:50 am - April 20, 2021

চলমান আইপিএলের দ্বাদশ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে তিন ম্যাচ খেলে দ্বিতীয় পরাজয় দেখলো সাঞ্জু স্যামসনের রাজস্থান। সোমবার (১৯ এপ্রিল) রাতে মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান জড়ো করে চেন্নাই। দলের পক্ষে ফ্যাফ ডু প্লেসিস ১৭ বলে ৩৩, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭ ও মঈন আলী ২০ বলে ২৬ রান করেন।

রাজস্থানের পক্ষে চেতন সাকারিয়া তিনটি ও ক্রিস মরিস দুটি উইকেট শিকার করেন। স্লগ ওভারে বল করা মুস্তাফিজুর রহমান ৩৭ রানের খরচায় একটি উইকেট পেলেও ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত। দুটি রান আউট করেন ফিজ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩০ রানে মনন ভোহরাকে হারায় রাজস্থান। এরপর জস বাটলার এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে যাওয়া-আসায় ব্যস্ত ছিলেন রাজস্থানের ব্যাটসম্যানরা।

বাটলার ৩৫ বলে ৪৯ রান করে আউট হলে খেই হারিয়ে ফেলে রাজস্থান। মিডল অর্ডারে পরপর আঘাত হানা মঈন আলী চেন্নাইকে এনে দেন ম্যাচের নিয়ন্ত্রণ। শেষদিকে রাহুল তেওয়াটিয়ার ১৫ বলে ২০ ও জয়দেব উনাদকাটের ১৭ বলে ২৪ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ৪ বলে কোনও রান না করে অপরাজিত থাকেন মুস্তাফিজ।

যাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। চেন্নাইয়ের পক্ষে মঈন তিনটি এবং জাদেজা ও কারান দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন অলরাউন্ড নৈপুণ্য দেখানো মঈন আলীই।

এদিকে এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ধোনির চেন্নাই। আর ৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দিল্লী তিনে ও চারে অবস্থান করছে মুম্বাই। একটি করে জয় নিয়ে এর পরেই রয়েছে যথাক্রমে কলকাতা, রাজস্থান ও পাঞ্জাব। অন্যদিকে, তিন ম্যাচের সবকটিতে হেরে তলানিতে হায়দরাবাদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au