স্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক
নিজস্ব প্রতিবেদক: দুস্থ-অসহায় ও গরীব দুখিদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
আজ (১৯ এপ্রিল) অত্র এলাকায় বিভিন্ন জায়গায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরনের সময় দেখা যায়, কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক অত্র এলাকায় ভ্যান গাড়ি নিয়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাটে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেন।
এ সময় তিনি বলেন, অনেক রিক্সা চালক দিনমজুরের বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের কারণে আয়-রোজগার কম যার কারণে আমি প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে কিছু মানুষের মাছে ইফতার বিতরণ করে তৃপ্তি পাই।
এ সময় দেখা যায় তিনি রিক্সা চালক, দিনমজুরি, দুস্থ ও অসহায়দের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন।

দুস্থ-অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক
পলাশী মোড়ে ভাসমান মানুষ রোজিনা বেগম বলেন, প্রতিদিন কাউন্সিলর সাহেব আমাদের ইফতারের আগ মুহূর্তে ইফতার দিয়ে যান সেগুলো দিয়ে আমরা ইফতারকরে থাকি।
রিক্সা চালক জয়নাল বলেন, আজ এদিকে একটি ভাড়া নিয়ে এসেছিলাম দেখি উনি রিক্সা চালকদের ও ডেকে নিয়ে ইফতারি দিচ্ছেন এজন্য আমিও নিলাম।
দিনমজুরি জব্বার মিয়া বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে এলাকায় ঘোরাঘুরি করি প্রতিদিন দেখি কাউন্সিলর সাহেব ইফতার নিয়ে আসে তখন তার কাছে যায় এবং ইফতার নিয়ে বাসায় চলে যায়।
নতুন সময়/টিআই