জাতীয়

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি অভিনেত্রী কবরী

  • 11:38 am - April 17, 2021
চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি অভিনেত্রী কবরী

ঢাকা; বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। করোনা সংক্রমণ বিবেচনায় কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় দেয়া হলো বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েকে। তাকে শেষ বিদায় জানাতে আসেন স্বজনরা ছাড়াও চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের তার দীর্ঘদিনের সহকর্মীরা।

করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২ টা বিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন রুপালী পর্দার কিংবদন্তী অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। রাতে মরদেহ রাখা হয় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে।

পরদিন শনিবার (১৭ এপ্রিল) সকালে মরদেহ গোসলের জন্য নেয়া হয় মোহাম্মদপুরের আল মারকাজুলে। সেখান থেকে গুলশানের বাসভবনে শেষবারের মতো নেয়া হয় এ দেশের চলচ্চিত্রের তারকাশিল্পী কবরীকে।

বনানী কবরস্থানে নেয়া হলে সেখানে কবরীকে শেষ বিদায় জানাতে আসেন আত্মীয়স্বজনসহ চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে কবরীকে দেয়া হয় ‘গার্ড অব অনার’। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচ্চিত্রের এই শিল্পীকে।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. ফারুক আহমেদ জানিয়েছিলেন, কবরীর ফুসফুস দুই পাশে ১০০ ভাগ আক্রান্ত ছিলো শেষ পর্যন্ত। প্রথমে ৬৪ শতাংশ লাং এফেক্টেড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এর আগে, গত ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত কবরী। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের আইসিইউতে।

কবরীর শুরুটা ছিলো চলচ্চিত্র দিয়ে, এই চলচ্চিত্রের সঙ্গেই ছিলেন সারা জীবন। অভিনয় দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। পরিচালক হয়ে দিয়েছেন নির্দেশনা। পাশাপাশি রাজনীতিতেও সফল তিনি। ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক সারাহ বেগম কবরীর। সুতরাং দিয়ে রূপালি পর্দা জয় করেন কবরী, বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে হিসেবে স্থান পেয়ে যান চিরকালের।

হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, নীল আকাশের নিচে, বিনিময়সহ অনেক অনেক সুপার-ডুপার হিট সিনেমা দিতে থাকেন কবরী। কাজ করেন জহির রায়হানের উর্দু সিনেমা ‘বাহানা’য়। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান নির্মাতা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এ অভিনয় দেশে-বিদেশে প্রশংসা কুড়ান কবরী।

অভিনয় আর ভুবন ভোলানো হাসি দিয়ে সহজেই তিনি দর্শক হৃদয় হরণ করেন। সেই আসন এখনো টলেনি।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেয়া খ্যাতিমান এই শিল্পী ১৯৭৮ সালে ‘সারেং বউ’ সিনেমার জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রের বাইরে রাজনৈতিক জীবনে পেয়েছেন সাফল্য। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্মাতা ও লেখক হিসেবেও নাম লেখান কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। এছাড়া, ২০১৭ সালে প্রকাশিত হয় আত্মজীবনী ‘স্মৃতিটুকু থাক’।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au